কুইন্স পাবলিক লাইব্রেরিতে লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা

প্রবাসে সৃজনশীল সাহিত্যচর্চার ধারাবাহিকতায় ‘লেখকের অঙ্গন’র ২৩তম গ্রন্থালোচনা অনুষ্ঠান কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানের পরিচালক নীরা কাদরী| আলোচকদের ¯^াগত জানিয়ে মাসিক গ্রন্থালোচনা পর্বের সূচনা করেন| প্রথম আলোচক কবি ও লেখক মোহাম্মদ মহিবুর রহমান তাঁর প্রাঞ্জল উপস্থাপনায় হুমায়ুন আজাদে গল্পগ্রন্থ ‘যাদুকরের মৃত্যু’ নিয়ে আলোচনা করেন| তিনি কীভাবে লেখক রূপক ও প্রতীকের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র উপস্থাপন করেছেন এবং প্রচলিত গল্পধারার বাইরে গিয়ে শিল্পসত্তার নতুন মাত্রা সৃষ্টি করেছেন, তা তুলে ধরেন| পরবর্তী আলোচক চারু হক, চন্দনা সুলতানা ও জাহীদ রেজা নূর-এর রচিত শহীদ সিরাজুদ্দীন হোসেনের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘স্মৃতিপটে একজন সিরাজ’ নিয়ে গভীর ও চমৎকার আলোচনা করেন|
লেখক ম. আমিনুল হক চুন্নু এ বি এম সালেহ উদ্দীন-এর ‘প্রবন্ধ বিচিত্রা’ গ্রন্থ আলোচনা করেন| এতে অন্তর্ভুক্ত ২২ জন মনীষীর জীবন ও কর্ম নিয়ে তিনি আলোকপাত করেন| আলোচনায় উঠে আসে মাওলানা আকরাম খান, মুহাম্মদ শহীদুল্লাহ, এ কে ফজলুল হক, শহীদ কাদরী, কাজী নজরুল ইসলাম এবং হুমায়ূন আহমেদ প্রমুখের জীবন ও অবদান| পরবর্তী আলোচক রানু ফেরদৌস কথাসাহিত্যিক ˆসয়দ শামসুল হকের সাক্ষাৎকারভিত্তিক বই ‘কলমের সঙ্গে সংসার’র উপর আলোচনা করেন|
কবি ও লেখক সুরীত বড়ূয়া ‘বনফুলের শ্রেষ্ঠ গল্প’-এর প্রতিটি গল্পের ˆবচিত্র্য ও গভীরতা তুলে ধরেন| সর্বশেষ আলোচক আব্দুল ওদুদ- এর ‘হিন্দু-মুসলমানের বিরোধ’ গ্রন্থ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক এ বি এম সালেহ উদ্দীন|তিনি গ্রন্থে উত্থাপিত মুসলমানের পরিচয়, হিন্দু-মুসলমান সম্পর্ক এবং দেশভাগের প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও প্রাবন্ধিক আহমেদ মাযহার|
পরিশেষে পরিচালক নীরা কাদরী কুইন্স পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান আকিলা ই জর্ডেইন ডোনাল্ডসন, লাইব্রেরি কর্তৃপক্ষকে এবং উপস্থিত গ্রন্থালোচকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed