নিউজার্সির আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা অনুষ্ঠান গত ৩০ মে সিটির হার্ডরক ক্যাসিনো বলরুমে অনুষ্ঠিত হয়| সিটি কাউন্সিলের সদস্য, রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন|
মেয়র মার্টি স্মল সিনিয়র তাঁর বক্তব্যে অনুষ্ঠানে আগতদের ¯^াগত জানান এবং অভিষেক গালা আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান|
অভিষেক গালার এই আয়োজনে প্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট তহবিল সরাসরি স্থানীয় অলাভজনক সংস্থা ও কমিউনিটি সংগঠনগুলোকে দেওয়া হবে| এসব সংস্থা মূলত যুবসমাজ, প্রবীণ নাগরিক, বহুজাতিক সাংস্কৃতিক কার্যক্রম এবং শিল্পকলার সঙ্গে যুক্ত| বাংলাদেশ কমিউনিটিও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে|
২০২২ সালে মেয়রের প্রথম বারের অভিষেক গালায় ৬১১,০০০ ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছিল, যা তরুণদের উন্নয়নমূলক উদ্যোগে ব্যয় করা হয়| এবারের আয়োজনে সেই সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় করা হয়েছে, যা আরও বিস্তৃত পরিসরে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে|
অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার আহমেদ, গিয়াসউদদীন পাঠান, মামুনুল হক মামুন, আটলান্টিক সিটি বিজনেস এসোসিয়েশন সভাপতি মাহবুব রহমান, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, জাহিদ হোসেন, মাহমুদ শাহ, আব্দুর রহিম, ˆসয়দ শহীদসহ কমিউনিটি এক্টিভিস্টরা উপস্থিত ছিলেন|





Add comment