হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তনে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার| যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তনে পবিত্র কোরআন তিলাওয়াত করে আলোচনায় এসেছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার| গত ২৬ মে সমাবর্তনের উদ্বোধনী আয়োজনে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের অংশ হিসেবে তিনি সূরা আল-আলাকের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেন| তার সুমধুর তিলাওয়াত উপস্থিত অতিথিদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়ায়|
২০২২-২০২৬ শিক্ষাবর্ষে হার্ভার্ড থেকে স্নাতক সম্পন্ন করা সুহেইলা একাডেমিক ও সমাজসেবামূলক কাজেও কৃতিত্ব দেখিয়েছেন| ২০২৪ সালে তিনি ‘জন হার্ভার্ড স্কলার’ ও ‘প্রাইজ ফেলো’ সম্মাননা অর্জন করেন| চিকিৎসাবিজ্ঞান, নারীর ক্ষমতায়ন, ডিজিটালায়ন এবং সার্জিক্যাল গবেষণায় তার একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে|
এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ¯^াস্থ্য ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন এবং বর্তমানে একটি হাসপাতালে ¯ে^চ্ছাসেবক হিসেবেও দায়িত্ব পালন করছেন|





Add comment