যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের ‘আমব্রেলা সংগঠন’ বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠার ৫০ বছর পর প্রথমবারের মতো নিউইয়র্ক স্টেট থেকে ৪৫ হাজার ডলার অনুদান পেয়েছে| অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে স্টেট থেকে এ বড় অংকের অনুদান পেয়েছে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি| গত ৭ জুন অ্যাসে¤^লি ডিস্ট্রিক্ট-৩৮ এর নির্বাচিত সদস্য জেনিফার রাজকুমার বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন|
এ উপলক্ষ্যে কুইন্সের এলমহার্স্টস্থ সোসাইটির নিজ¯^ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী| অনুষ্ঠানের শুরুতে জেনিফার রাজকুমারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সোসাইটির কর্মকর্তারা|
সোসাইটিকে চেক হস্তান্তর করে জেনিফার রাজকুমার বলেন, আমেরিকার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী কমিউনিটি এগিয়ে যাচ্ছে| তার ¯^ীকৃতি হিসেবে এই প্রথমবারের মতো স্টেট থেকে বাংলাদেশ সোসাইটি এ অনুদান পেলো| তবে এটা মাত্র শুরু, আশাকরি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে| এজন্য অ্যাসে¤^লিম্যান হিসেবে তিনি সক্রিয় থাকবেন| অতীতের মতো সামনের দিনেও বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার কথা জানিয়ে নিজের আগামী নির্বাচনে কমিউনিটির সার্বিক সহযোগিতা চান|
সভায় সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, অ্যাসে¤^লীওম্যান জেনিফার রাজকুমার বাংলাদেশী কমিউনিটির বন্ধু| নিউইয়র্ক স্টেট থেকে অনুদান পাওয়াই তার প্রমান| স্টেট থেকে ২০ হাজার ডলার অনুদান পাওয়া কথা ছিল| কিন্তু জেনিফার রাজকুমারের প্রচেষ্ঠায় তা বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে| আগামী দিনেও সোসাইটির জন্য অনুদান প্রাপ্তিতে অ্যাসে¤^লীওম্যান জেনিফার রাজকুমার কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন|
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের সকল কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টা আর অ্যাসে¤^লীওম্যান জেনিফার রাজকুমারের সার্বিক উদ্যোগ ও সহযোগিতায় সোসাইটি প্রথমবারের মতো ৪৫ হাজার ডলারের অনুদান লাভ করেছে| এজন্য আমরা সোসাইটি ও কমিউনিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই|
সভায় সোসাইটির অন্যান্য কর্মকর্তারা স্টেট থেকে অনুদান পাওয়া অ্যাসে¤^লীওম্যান জেনিফার রাজকুমার-কে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে তাকে সমর্থন ও সার্বিক সহযোগিতার প্রতিশ্রুত দেন|
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য যথাক্রমে আজহারুল হক মিলন, আব্দুর রহীম হাওলাদার ও আতরাউল আলম, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মুনসুর আহমদ ও হাছান খান প্রমুখ|





Add comment