এবারের বিশ্বকাপ খেলা নিয়ে চলছে ভবিষ্যদ্বাণীর খেলা| কে জিতবে এবারের বিশ্বকাপ তা নিয়ে নানা অভিমত| নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও ভবিষ্যদ্বাণী করে জানালেন কে জিতবে এবারের বিশ্বকাপ| তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে মরক্কো| তার পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়বে উত্তর আফ্রিকার দেশটি|
সিটি হলের লনে এক সাক্ষাৎকারে মামদানি অবশ্য ¯^ীকার করেছেন, বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী নিয়ে তিনি খুব বেশি গবেষণা করার সময় পাননি| তবে ফুটবলের প্রতি তার ভালোবাসা বেশ রয়েছে| আফ্রিকান ফুটবলের সঙ্গে তার সম্পর্কও বেশ গভীর| ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাসে তিনি জানান, মরক্কো ফাইনালে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে| যদিও বেশিরভাগ বিশ্লেষকের কাছে এটি অপ্রত্যাশিত ফলাফল, মামদানির মন্তব্য, ‘হৃদয় যা চায়, সেখানেই তো যায়|’
যদি তার এই ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তবে এটি হবে কোনো আফ্রিকান দেশের প্রথম বিশ্বকাপ শিরোপা এবং প্রথম বিশ্বকাপ ফাইনালে জয়ের কীর্তি| মামদানির পূর্বাভাসে আরও কয়েকটি চমক রয়েছে| তিনি মনে করেন, হাইতি শেষ ৩২-এ উঠবে| আর ব্রাজিল সেই পর্বেই জাপানের কাছে হেরে বিদায় নেবে| এছাড়া যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাবে, যেখানে তাদের যাত্রা থামাবে ইংল্যান্ড|
চার বছর আগে কাতার বিশ্বকাপে মরক্কো প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল| তখন নিউইয়র্ক স্টেট অ্যাসে¤^লির সদস্য থাকা মামদানি মরক্কোর কোয়ার্টার ফাইনাল জয়ের পর স্থানীয় মরোক্কান সম্প্রদায়ের সঙ্গে উদযাপনে অংশ নিয়েছিলেন| উগান্ডায় জন্ম নেওয়া মামদানি জানান, ২০১০ সালে বিশ্বকাপ দেখতে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার অভিজ্ঞতা তার ফুটবলপ্রেমকে আরও গভীর করেছে।





Add comment