নিউইয়র্ক মহানগর বিএনপির (দক্ষিণ) উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান জ্যাকসন হাইটসের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়| উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ বদিউল আলম ও সাবেক যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক|
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়লি বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নিবার্হী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া|
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, জহুরা বেগম, রিপন মিয়া ও সাহাদাত হোসেন রাজু| নিউ ইয়র্ক মহানগর দক্ষিনের সাবেক সদস্য জামালুর রহমান চৌধুরী, সুলতান ভূঁইয়া, নূর আলম, নুরুল হুদা ও জামাল হোসেন|
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, ˆসয়দা মাহমুদা শিরিন , তোফাজ্জল হোসেন, মো. আকতার হোসেন, আনোয়ার হোসেন মন্ডল, আকরাম হোসেন, রিদওয়ানুল বারী, মো. রাশেদ মিয়া, দিদার চৌধুরী, মো. সোহেল রানা|
প্রধান অতিথি তার বক্তব্যে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা উল্লেখ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামীর বাংলাদেশ বিনির্মান করতে তাকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান এবং সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশের বিরুদ্ধে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান| বিশেষ অতিথি তার বক্তব্যে বিষদভাবে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন|





Add comment