লং আইল্যান্ডে এবিসিএইচ’র ‘পান্তা ইলিশ’ আনুষ্ঠান

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প (এবিসিএইচ) গ্রুপের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ˆবশাখী আয়োজন ‘এবিসিএইচ পটলাক পান্তা ইলিশ’ আয়োজন করা হয়| লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিম স্টেট পার্কে গত ১২ এপ্রিল উৎসবমুখর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে|
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান এ আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পাঁচ শতাধিক মানুষ পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করেন| সকাল থেকেই অংশগ্রহণকারীরা ˆবশাখী পোশাকে সজ্জিত হয়ে নিজ নিজ বাসায় প্রস্তুতকৃত ভর্তা, ভাজি ও বিভিন্ন দেশীয় খাবার নিয়ে উপস্থিত হন| পটলাক পদ্ধতিতে সবার আনা খাবার ভাগাভাগি করে খাওয়ার মাধ্যমে এক অনন্য ঐক্য ও সম্প্রীতির পরিবেশ ˆতরি হয়, যা প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির একটি প্রাণবন্ত প্রতিচ্ছবি তুলে ধরে|
আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের কোনো স্টেট পার্কে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পটলাক ভিত্তিক পান্তা-ইলিশ ও নববর্ষ উদযাপনের এমন আয়োজন এটিই প্রথম| অংশগ্রহণকারীরা রঙিন কাগজের পতাকা ও নকশা দিয়ে পুরো পার্ক সাজিয়ে তোলেন, যা পুরো পরিবেশকে ˆবশাখী আমেজে ভরিয়ে তোলে|
দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন বিনোদনমূলক খেলা, নৃত্য, সঙ্গীত, ফ্যাশন শো এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়| এসব আয়োজনে শিশু-কিশোরসহ সকল বয়সী অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়| বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের পরিচয় তুলে ধরার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে|
অনুষ্ঠানে ইলিশ মাছ সরবরাহে সহযোগিতা করে ‘মাছওয়ালা’ ব্র্যান্ড| এছাড়া স্টার ফার্নিচার বিভিন্ন খেলায় বিজয়ীদের জন্য পুরস্কার প্রদান করে| ‘ক্রাফটিডিয়াস’ নামের একটি দেশীয় ঐতিহ্যবাহী পণ্য প্রতিষ্ঠান অংশগ্রহণকারীদের জন্য পাখা, একতারা ও অন্যান্য দেশীয় সামগ্রী উপহার দেয়|
আয়োজকদের পক্ষ থেকে গ্রুপের অ্যাডমিন তরিকুল ইসলাম মিঠু বলেন, এবিসিএইচ পান্তা ইলিশ শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, এটি প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐক্য, সম্প্রীতি ও কমিউনিটি বন্ধনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম| নতুন প্রজন্মকে বাংলা নববর্ষের চেতনা ও দেশীয় ঐতিহ্যের সাথে গভীরভাবে সংযুক্ত করতেই এমন আয়োজন করা হয়েছে|
আয়োজকরা জানান, ভবিষ্যতে প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটি সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে অব্যাহত থাকবে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed