নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী সমাবেশ

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউইয়র্ক নর্থ জোন দাওয়াতী পক্ষ উপলক্ষ্যে দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পুনর্মিলনী’র আয়োজন করা হয়| নিউইয়র্ক নর্থ জোন সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান, ডা: সাইদুর রহমান চৌধুরী, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী সিপিএ, ন্যাশনাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ আবু উবাইদা, প্রফেসর ড. মো: রুহুল আমিন, আব্দুল্লাহ আল আরিফ, নাহার এর চেয়ারম্যান ডা: আতাউল ওসমানী, ন্যাশনাল ফাইন্যান্স সহকারী শেখ জালাল উদ্দিন, সাবেক ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আনোয়ারুল হক, প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক| অনুষ্ঠান পরিচালনা করেন জোনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান|
আলোচকবৃন্দ বলেন, দাওয়াত মুমিন জীবনের গুরুত্বপূর্ণ মিশন| পৃথিবীতে যত নবী-রাসূল আগমন করেছেন তাঁদের সকলেরই মিশন ছিল দাওয়াত| দাওয়াত দানের মাধ্যমেই তারা অন্ধকারাচ্ছন্ন সমাজে আলোর মশাল প্রজ্জ্বলিত করেছেন| বর্তমান সমাজ ব্যবস্থা ক্রমশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে| ন্যায়নীতি আজ বিলুপ্তপ্রায়| সমাজকে রক্ষা করতে দাওয়াতের ব্যাপক প্রসারের বিকল্প নেই| অতিথিবৃন্দ একজন দাঈদের ˆবশিষ্ট্য এবং বর্তমান তথ্য প্রযুক্তির যুগে দাওয়াতী কাজের কৌশল নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সকলের সাথে ঈদের কৌশল বিনিময় করেন| অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জোনের কার্যকরী কমিটির সদস্য দিদারুল আলম, প্রসেফর দেলোয়ার মজুমদার, এডভোকেট আবুল হাসেম, নূরুস সামাদ চৌধুরী, কায়কোবাদ কবির, সামসুল আলম প্রমুখ|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed