প্রেমকে পূর্ণতা দিয়ে পরিণয়ের দিকে এগোচ্ছেন আমেরিকান পপ সেনসেশন টেইলর সুইফট ও ক্রীড়া তারকা ট্রাভিস কেলসি| সেরেছেন বাগদানও| এরপর থেকেই ভক্তদের মাঝে কৌতূহল, বিয়েটা কবে করবেন তারা? এবার সেই তারিখ ফাঁস করে দিলেন যুক্তরাষ্ট্রের নিয় ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি| এক সংবাদ সম্মেলনে কথার ফাঁকে বলে দিলেন, ৪ জুলাই বিয়ে করবেন সুইফট ও কেলসি| তার মন্তব্যের পরই বিষয়টি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম|
চলমান ফিফা বিশ্বকাপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে হাজির হন মামদানি| সেখানে এক পর্যায়ে তিনি বলেন, ‘আমরা জানি এই সময় এনবিএতে নিউইয়র্ক নিকসের খেলা চলছে| ৪ জুলাই ¯^াধীনতা দিবসের উদযাপন| একই সময়ে টেইলর সুইফটের বিয়েও হবে| সবকিছু মিলিয়ে আমরা বিশ্বের মানুষকে ¯^াগত জানাতে প্রস্তুত|’
পরে সাংবাদিকেরা তার কাছে জানতে চান, তিনি কি বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন? মামদানির জবাব, ‘না, আমন্ত্রণ পাইনি| আর যাচ্ছিও না| তবে তাদের বিয়ের অনুষ্ঠান যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, সেটার জন্য শুভকামনা জানাই|’
যদিও বিয়ের দিন-তারিখ নিয়ে এখনো কোনো কিছু প্রকাশ করেননি সুইফট ও কেলসি| তবে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, তাদের বিয়েতে এড শিরান, জিজি হাদিদ, সেলেনা গোমেজ, কার্লি ক্লসের মতো বড় তারকারা উপস্থিত থাকবেন| বিয়ের অনুষ্ঠান হতে পারে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে|





Add comment