যুক্তরাষ্ট্রে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ মঞ্চস্থ

যুক্তরাষ্ট্রে দর্শকদের কথা বিবেচনা করে বাংলা নাট্যচর্চাকে নতুন গতি দিতে কাজ করছে নাট্যদল ‘সূচনা থিয়েটার’| প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও নাট্য ঐতিহ্যকে নতুন প্রজন্ম এবং বহুজাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে এই নাট্য সংগঠন| এবার মঞ্চস্থ হয় বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ রচিত নাটক ‘অমানুষ’| নিউজার্সির নিউ ব্রান্সউইকের ৯ বেয়ার্ড স্ট্রিট মিলনায়তনে গত ১৪ জুন, রোববার সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটকটির দুটি প্রদর্শনী মঞ্চস্থ হয়| বিকেল ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দুটি শো ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ ˆতরি হয়|
‘অমানুষ’ এমন একটি নাটক, যা মানুষের মানবিক মূল্যবোধ, সামাজিক ˆবষম্য, ˆনতিক সংকট এবং সময়ের নির্মম বাস্তবতাকে দর্শকের সামনে তুলে ধরে| নাটকের মূল প্রশ্ন—মানুষ কখন তার মানবিকতা হারিয়ে ‘অমানুষ’-এ পরিণত হয়? সমসাময়িক সমাজবাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এই নাটক দর্শকদের আত্মসমালোচনারও সুযোগ করে দেয়|
‘অমানুষ’ এর নাট্যকার: মামুনুর রশীদ, নির্দেশক: জান্নাতুল তুম্পা, প্রযোজনা: সূচনা থিয়েটার, নিউ জার্সি, ইউএসএ| নির্বাহী প্রযোজক: হাবিব রহমান, কুশীলব ও কলাকুশলী, অভিনয়ে: হীরা চৌধুরী, মিতালী দাস, আলোক পরিকল্পনা: আবু সুফিয়ান বিপ্লব, পোশাক পরিকল্পনা: বন্যা মির্জা, আবহ সঙ্গীত: অমিত মল্লিক, সিফাত উদ্দিন পলক, পোস্টার ডিজাইন: রানা মাসুদ, রাহী চৌধুরী, মঞ্চ ও প্রপস ব্যবস্থাপনা: রানা মাসুদ, নেপথ্য সহযোগী : টি ডব্লিউ ˆসনিক, সুপার টাইটেল: রাহী চৌধুরী, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবু সুফিয়ান বিপ্লব|
এবারের প্রযোজনার মাধ্যমে নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করেছেন জান্নাতুল টুম্পা| এটি তাঁর জীবনের প্রথম নাট্যনির্দেশনা| নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, একজন নবীন নির্দেশক হিসেবে এমন শক্তিশালী নাটক নিয়ে কাজ করার সাহস তিনি পেয়েছেন মামুনুর রশীদ-এর উৎসাহ ও অনুপ্রেরণা থেকে| তাঁর মতো একজন কিংবদন্তি নাট্যব্যক্তিত্বের রচনা নিয়ে কাজ করার সুযোগকে তিনি নিজের জীবনের অন্যতম বড় সৌভাগ্য ও গর্বের বিষয় বলে উল্লেখ করেন|
জান্নাতুল টুম্পা আরও বলেন, ‘সূচনা থিয়েটার’-এর লক্ষ্য শুধু একটি নাট্যদল গড়ে তোলা নয়; বরং প্রবাসে বাংলা নাটকের জন্য একটি স্থায়ী সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ˆতরি করা, যেখানে বাংলাদেশের নাট্যঐতিহ্য, সাহিত্য, ইতিহাস এবং মানবিক গল্পগুলো নিয়মিতভাবে মঞ্চে উঠে আসবে|
তিনি এই প্রযোজনার সঙ্গে যুক্ত সকল শিল্পী, কলাকুশলী, ¯ে^চ্ছাসেবক, শুভাকাঙ&ক্ষী ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন| তাঁর ভাষায়, দর্শকদের ভালোবাসা ও সমর্থনই নতুন এই নাট্যদলের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি|
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ‘সূচনা থিয়েটার’ বিশ্বাস করে নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি সংস্কৃতির ধারক, পরিচয়ের ভাষা এবং মানুষের মধ্যে সেতুবন্ধন ˆতরির এক শক্তিশালী শিল্পমাধ্যম| সেই বিশ্বাস থেকেই প্রবাসে বাংলা নাটকের চর্চাকে আরও বিস্তৃত ও ধারাবাহিক করার পরিকল্পনা নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে|
প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চায় নাটকের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে| নতুন প্রজন্মকে মাতৃভাষা ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে নাট্যচর্চা যে কার্যকর ভূমিকা রাখতে পারে, ‘সূচনা থিয়েটার’-এর এই উদ্যোগ তারই একটি নতুন সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা| তাদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও নতুন প্রযোজনা, নতুন শিল্পী এবং নতুন দর্শকের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে বাংলা নাটকের পরিধি আরও বিস্তৃত হবে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed