যুক্তরাষ্ট্র কোন তৃতীয় দেশের অভিবাসিকে আটক করে দ্বীপ রাষ্ট্র জামাইকায় পাঠাতে পারবে| দ্বীপ রাষ্ট্র জামাইকা তৃতীয় দেশের নির্বাসিতদের গ্রহণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছে| দ্বীপরাষ্ট্রটিকে অভিবাসন এজেন্ডায় ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করা ক্যারিবিয়ান দেশগুলির ক্রমবর্ধমান সংখ্যায় তারা যুক্ত হলো| জামাইকার জাতীয় নিরাপত্তা মন্ত্রী ডঃ হোরেস চ্যাং মঙ্গলবার নিশ্চিত করেছেন যে, তার দেশ প্রতি দুই সপ্তাহে অন্য দেশ থেকে অভিবাসি গ্রহণ করার জন্য ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-এর সাথে একটি ‘এমওইউ’ বা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে| যদি চুক্তিটি চূড়ান্ত হয়, জামাইকা, মেক্সিকো, এল সালভাদর, উগান্ডা এবং অন্যান্য বেশ কয়েকটি দেশের সাথে যোগ দেবে যারা যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত তৃতীয় দেশের অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে| গতকাল বৃহস্পতিবার সাংবাদ সংস্থার এ খবর নিশ্চিত করা হয়েছে| ড. চ্যাং বলেন, নির্বাসিতদের আটক করা হবে না, তাদের কোথায় রাখা হবে তার বিশদ বিবরণ এখনও নির্ধারণ করা হয়নি| এগুলি গ্রহণের জন্য ক্ষতিপূরণ কার্যকর করা হবে| যুক্তরাষ্ট্র সরকার লাখ লাখ অ্যাসাইলাম প্রার্থীদের আবেদন এখন সরাসরি বাতিল করার প্রক্রিয়ার দিকে জোর দিয়েছে|
অভিবাসি গ্রহণের এই পদক্ষেপটি ইতিমধ্যে জামাইকার বিরোধী দল পিপলস ন্যাশনাল পার্টি তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা, আন্তর্জাতিক অবস্থান এবং ভঙ্গুর সামাজিক পরিকাঠামোকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে বলে মনে করছে|
মন্ত্রী চ্যাং বলেন, জামাইকা অন্যান্য সার্বভৌম দেশগুলির মতো, আন্তর্জাতিক আইনের অধীনে তার নিজের নাগরিকদের প্রত্যাবর্তন গ্রহণ করতে বাধ্য| তবে, এই নতুন ব্যবস্থার অর্থ এই নয় যে, তৃতীয় দেশের নাগরিকদের আমাদের উপকূলে ফেলে দেওয়া হচ্ছে|





Add comment