নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের কৃতি ছাত্রী আলফি নাশিয়া দ্বাদশ গ্রেডের চূড়ান্ত পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে| তার অসামান্য কৃতিত্বের ¯^ীকৃতি¯^রূপ আইভি লীগের “ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া”য় ভর্তির সুযোগ পেয়ে সবাইকে গর্বিত করেছে|
দুই বোনের মধ্যে আলফি নাশিয়া বড়| তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে| উল্লেখ্য, সে রাউজানের প্রবীণ আইনজীবী আলহাজ্জ এডভোকেট নূর আহমেদ সাহেবের নাতনি| ছোটবেলা থেকেই মেধাবী আলফি লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল| সে বিখ্যাত ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়াকে উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছে|
পেশাগত জীবনে তার ইচ্ছা ডাক্তার হওয়ার, আর তা হতে পারলে তার অদম্য বাসনা বাংলাদেশের গরীব-দুঃখী মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া| আলফির সবচেয়ে প্রিয় মানুষ তার বাবা-মা| তারা দুজনই তাকে নিঃ¯^ার্থভাবে ভালোবেসে সবসময় সমর্থন করে গেছেন| তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা স্কুলের শিক্ষকরা| তারা শুধু তাকে পড়াশোনায় উৎসাহ দেননি, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতেও সাহায্য করেছেন| তারা সবসময় তাকে তার সামর্থ্যের চেয়েও বেশি অর্জনের জন্য অনুপ্রাণিত করেছেন|
আলফি মনে করে সফলতার মূল চাবিকাঠি হলো দৃঢ় ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং আত্মনিয়ন্ত্রণ| একজন শিক্ষার্থীর জীবনে ব্যর্থতা ও চ্যালেঞ্জ আসবেই, কিন্তু সেই পরিস্থিতি থেকে উঠে দাঁড়ানোর জন্য প্রয়োজন প্রেরণা ও শৃঙ্খলা|
শিক্ষার্থীদের জন্য তার পরামর্শ হলো ভালো ফলাফলের জন্য আত্মনিয়ন্ত্রণ এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ| পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা অনেক সময় কঠিন হয়ে যায়| কিন্তু সঠিক পরিকল্পনা ও শৃঙ্খলা থাকলে সবকিছুই সফলভাবে পরিচালনা করা সম্ভব|
আলফির সালুটেটোরিয়ান হিসেবে দ্বাদশ শ্রেণির সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং ‘ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া’য় ভর্তি হওয়া তার জন্য এক বিশাল সম্মান ও গর্বের বিষয়| সে মনে করে তার এই অর্জনের মাধ্যমে সে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করতে পেরেছে| ভবিষ্যতেও সে যেন পরিবার, কমিউনিটি এবং দেশকে গর্বিত করার মতো কাজ করে যেতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছে|





Add comment