নিউ ইয়র্কে অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প ও হোচুল প্রশাসনে উত্তেজনা

অভিবাসন নীতি নিয়ে আবারও তীব্র রাজনৈতিক উত্তেজনা ˆতরি হয়েছে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোচুল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক প্রধান উপদেষ্টা টম হোমানের মধ্যে| বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে নিউ ইয়র্কের নতুন অভিবাসন সুরক্ষা আইন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস )-এর ভবিষ্যৎ কার্যক্রম| আইনটি ইতিমধ্যেই ¯^াক্ষরিত হলেও পুরোপুরি কার্যকর হতে এখনো প্রায় ৯০ দিন বাকি| এই সময়ের আগেই পরিস্থিতি ঘিরে রাজনৈতিক চাপ ও হুঁশিয়ারি বাড়ছে|
নতুন আইনটি কার্যকর হতে এখনও কয়েক সপ্তাহ বাকি থাকলেও এর প্রভাব ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রতিক্রিয়া ˆতরি করেছে| আইনটির মাধ্যমে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফেডারেল অভিবাসন সংস্থার মধ্যে সহযোগিতার ধরন পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বিশেষ করে ২৮৭(জি) ধরনের চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে| এই চুক্তির মাধ্যমে স্থানীয় পুলিশ বা জেল কর্তৃপক্ষ ফেডারেল অভিবাসন প্রয়োগে সহায়তা করে থাকে| টম হোমান দাবি করেছেন, এ সহযোগিতা সীমিত হলে ফেডারেল সরকারকে বাধ্য হয়ে অতিরিক্ত এজেন্ট মোতায়েন করতে হবে এবং এতে প্রশাসনিক চাপ ও ব্যয় দুটোই বাড়বে| তিনি আরো ইঙ্গিত দিয়েছেন, নিউ ইয়র্কে বড় পরিসরের ফেডারেল অভিযান শিগগিরই শুরু হতে পারে, যদিও নির্দিষ্ট সময় বা পরিকল্পনা প্রকাশ করা হয়নি|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed