নিউইয়র্কে হৃদয়বীণা সংগীতালয়’র শুভ উদ্বোধন

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘আয়েশা খানের হৃদয়বীণা সংগীতালয়’| জ্যাকসন হাইটসের জুইস সেন্টার হলে গত শনিবার, এক বর্ণাঢ্য ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগীতালয়ের শুভ উদ্বোধন করা হয়| অনুষ্ঠানের পরিকল্পনা, সমš^য় ও প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী, সংগঠক ও উপস্থাপক কবির কিরণ| প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাশেদ আহমেদ ফিতা কেটে সংগীতালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন|

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক ওবায়দুল্লাহ মামুন, সাংবাদিক ফকরুল আলম, সাংবাদিক কানু দত্ত, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক ও কলামিস্ট কল্লোল দাশ, কবি এবিএম সালেহ আহমেদ, সাংবাদিক লাভলু আনসার, নজরুল একাডেমি নিউইয়র্কের প্রেসিডেন্ট শাহ আলম দুলাল, সংগীত পরিচালক ড. সবিতা দাস, লেখক ও নাট্যকার খান শওকত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনহাজ আহমেদ, আবৃত্তি শিল্পী সুচরিত দত্ত, শহিদুল ইসলাম, রবীন্দ্র একাডেমির সিইও ডক্টর রুমা চৌধুরী, আক্তার হোসেন, সাংবাদিক উত্তম কুমার সাহা, আজিজুল হক মুন্নাসহ নিউইয়র্কের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ|

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিল্পীরা সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন| এ সময় কানায় কানায় পূর্ণ জুইস সেন্টার হলের দর্শক-শ্রোতারা দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করেন| প্রবাসী বাংলাদেশিদের এক মহামিলনমেলায় রূপ নেয়| সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সংগঠনের সিইও ও প্রতিষ্ঠাতা আয়েশা খান, ড. সবিতা দাস, কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী, ফুলু রায় চৌধুরী, রুনা রায়, অরুণা সাহা, মনিকা দাস, রাবিতা, কণিকা দাস, রবীন্দ্রসংগীত শিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্য, রবীন্দ্র একাডেমির সংগীতশিল্পী ও শিক্ষক শোভিত রায় চৌধুরীসহ স্থানীয় শিল্পীবৃন্দ| শিল্পীরা রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন| অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আয়েশা খানের একক সংগীত পরিবেশনা| তাঁর কণ্ঠে পরিবেশিত গান দর্শক-শ্রোতাদের ব্যাপক প্রশংসা কুড়ায় এবং নতুন এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতি সবার প্রত্যাশা আরও বৃদ্ধি করে| অনুষ্ঠানে আবেগঘন এক মুহূর্তের সৃষ্টি হয় যখন আয়েশা খান তাঁর প্রয়াত ˆসয়দ আতাহার উদ্দিন পিতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন| তিনি বলেন, তাঁর বাবা ছিলেন একজন সংগীতপ্রেমী সংগীতশিল্পী ও বেহালা সংগীত ওস্তাদ যিনি তাঁর জীবনের প্রথম সংগীত শিক্ষক| বাবার অনুপ্রেরণাতেই তাঁর সংগীতযাত্রার সূচনা| তিনি হৃদয়বীণা সংগীতালয়ের এই শুভযাত্রা তাঁর বাবার স্মৃতির প্রতি উৎসর্গ করেন| তাঁর বক্তব্যে উপস্থিত দর্শক ও শ্রোতারা আবেগাপ্লুত হয়ে করতালির মাধ্যমে সম্মান ও ভালোবাসা প্রকাশ করেন| নৃত্য পরিবেশন করেন লিয়ানা ও এরিনা| আবৃত্তি পরিবেশন করেন কবির কিরণ| যন্ত্রানুসঙ্গে ছিলেন তপন মোদক ও মাসুদ রানা| সাউন্ড পরিচালনায় ছিলেন সায়েম| অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন ড. সবিতা দাস, রাম দাস ঘরামী ও তারার আলোর সভাপতি মীনা ইসলাম|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed