যুক্তরাষ্ট্র প্রবাসীদের আঞ্চলিক সংগঠন দোহার উপজেলা সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত হয়| এতে সংগঠনের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন| অভিষেক উৎসব কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী দুলাল বেহেদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা এস সাঈদ|
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল মুকুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন রবিউল আলম| এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহিনুর রহমান বিপ্লব, ভাইস প্রেসিডেন্ট সাইফুর রহমান টুটুল, যুগ্ম সম্পাদক রহমতউল্লাহ এবং কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ পনির দায়িত্ব গ্রহণ করেন|
অনুষ্ঠানে দোহার উপজেলা সমিতির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে মহিমাšি^ত করতে দোহারবাসীর অবদান অন¯^ীকার্য| প্রবাসেও দোহারের ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে| বোর্ড অব ট্রাস্টির সদস্য বীর মুক্তিযোদ্ধা আজাদ হোসেন নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান|
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়|





Add comment