ইরানকে ফের কড়া হুঁশিয়ার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প| মঙ্গলবার (২৮ জুলাই) তিনি আবারও জোর দিয়ে বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না| মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন| সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, প্রয়াত কট্টরপন্থী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম তাকে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পরামর্শ দিয়েছিলেন, যাতে দেশটির বাকি অংশ ধ্বংস করার প্রয়োজন না হয়| ট্রাম্প এদিন আরও বলেন, ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির পিকঅ্যাক্স মাউন্টেনসহ অন্যান্য স্থাপনায় হামলা চালানো হতে পারে| তিনি বলেন, ইরানের সঙ্গে “ভালো আলোচনা” চলছে|
মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, পিকঅ্যাক্স মাউন্টেন কোনো বড় সমস্যা নয়| বর্তমানে ইরানের বিষয়ে আমাদের অবস্থান খুবই শক্তিশালী| তবে বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো বেসামরিক অবকাঠামোতে হামলা চালাতে আমি আগ্রহী নই| ট্রাম্প বলেন, আমি সেগুলোতে হামলা করতে চাই না|





Add comment