শক্তিশালী ভূমিকম্পে জাপানের শপিংমলে বিস্ফোরণ

জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো অঞ্চলে মঙ্গলবার (২৮ জুলাই) ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে| এতে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে| সেই সঙ্গে বহু সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে| এ ছাড়া ভূমিকম্পের পর একটি শপিংমলে বিস্ফোরণ-ধসে পড়ার ঘটনায় বহু মানুষ আটকা পড়েছেন|দেশটির পুলিশ জানিয়েছে, সেখানে আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে| টোকিওতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো মূল্যায়ন করা হচ্ছে|

তিনি বলেন, আমরা ইতোমধ্যে আহতের খবর পেয়েছি| বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| সড়ক ও সেতুর ক্ষতি হয়েছে এবং কয়েকটি ভবন ধসে পড়েছে| সবাইকে নিরাপদ স্থানে সরে গিয়ে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানাচ্ছি|এর আগে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, প্রায় তিন লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে| এ ছাড়া জাপানের প্রধানমন্ত্রী জানান, উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য ৩ হাজার ৬০০ সেনাসদস্য মোতায়েন করা হচ্ছে| এদিকে ভূমিকম্পের পরেও দেশটিতে একের পর এক আফটারশক অনুভূত হচ্ছে|

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, একটি হাসপাতালেই ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে| এছাড়া ভূমিকম্পের সময় চলন্ত একটি দ্রুতগতির ট্রেনে থাকা কয়েকজন যাত্রীও আহত হয়েছেন| দেশটির দমকল বাহিনী জানিয়েছে, ভূমিকম্পের পর অ্যায়ন শপিংমলে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে| এতে ভবনটির ভেতরে একাধিক ব্যক্তি আটকা পড়েন| জাপানের টিবিএস টেলিভিশনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed