নেতানিয়াহুকে গ্রেফতারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখছেন মেয়র

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেফতার করার আইনি সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির প্রশাসন| দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র মামদানি জানান, এ বিষয়ে তিনি সিটির আইন বিভাগের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছেন| তার ভাষায়, আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান দ্য হেগে| আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং তার কর্মকাণ্ডের কারণে অনেকেই একই মত পোষণ করেন|তবে মামদানি বলেন, কোনো আইনি ফাঁকফোকর খোঁজার চেষ্টা করবেন না| নিউইয়র্ক সিটিতে আইন আমাকে যতটুকু ক্ষমতা দেয়, আমি ঠিক ততটুকুই করব|

এদিকে সম্প্রতি প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের এক জরিপে দেখা গেছে, মার্কিন ইহুদিদের মধ্যে ৪৪ শতাংশ মামদানিকে ইতিবাচকভাবে দেখেন, যেখানে ৩৯ শতাংশ তার প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন| একই জরিপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ৩২ শতাংশ অনুকূলভাবে এবং ৫৯ শতাংশ প্রতিকূলভাবে মূল্যায়ন করেছেন| অন্যদিকে, সামগ্রিক মার্কিন জনমতের ক্ষেত্রে মামদানির প্রতি ২৭ শতাংশের ইতিবাচক, ২৮ শতাংশের নেতিবাচক মতামত রয়েছে এবং ৪৪ শতাংশ এ বিষয়ে কোনো মত দেননি| নেতানিয়াহুর ক্ষেত্রে ২০ শতাংশ ইতিবাচক, ৩৮ শতাংশ নেতিবাচক মতামত দিয়েছেন আর ৪১ শতাংশ কোনো মতামত প্রকাশ করেননি|

অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, যদি কাউকে গ্রেফতার করা উচিত হয়, তবে তিনি হলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি| তিনি অভিযোগ করেন, শহর পরিচালনার পরিবর্তে মামদানি ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করছেন| ড্যাননের দাবি, নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউইয়র্কে এসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed