প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবেন বার্নহাম!

বৃটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জাতীয় নির্বাচনের আগে আগাম নির্বাচনের পক্ষে| তিনি সবার আগে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবেন| এ জন্য প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতে প্রস্তুত তিনি| প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বড় সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের জাতীয় স্বার্থই সবার আগে| প্রয়োজনে সেই স্বার্থ রক্ষায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও প্রকাশ্যে অবস্থান নিতে প্রস্তুত|

বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বার্নহাম বলেন, ট্রাম্পের সঙ্গে তার প্রথম আলাপ ইতিবাচক ছিল এবং তিনি তাকে খুবই আন্তরিক বলে মনে করেছেন| তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তিনি বিশ্বাস করেন কি না- এমন প্রশ্ন দু’বার করা হলেও বার্নহাম সরাসরি উত্তর দেননি| এর বদলে তিনি বলেছেন, বিশ্ব তো বদলে যাচ্ছে| পরিস্থিতি যেমন এগোবে, সেভাবেই বিষয়গুলো মূল্যায়ন করতে হবে| এ খবর দিয়েছে অনলাইন বিবিসি|
সোমবার পুরোপুরি সম্প্রচার হবে এই সাক্ষাৎকার|

এতে তিনি আরও বলেছেন, আমি কখনও বলতে পারি না যে, ট্রাম্পের সঙ্গে আমার ভিন্নমত হবে না| বৃটেনের জন্য যা সঠিক হবে, প্রয়োজন হলে সেই ভিন্ন মতামত আমি অবশ্যই প্রকাশ করব| বার্নহাম বলেন, আমার সবচেয়ে বড় শক্তি হলো মানুষের কাছাকাছি থাকা, সাধারণ মানুষের সঙ্গে সংযুক্ত থাকা| প্রধানমন্ত্রী হওয়ার পরও সেটি বদলাবে না|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed