চুক্তি পছন্দ না হলে মাথায় বোমা ফেলব: ইরানকে হুমকি

নতুন করে ইরানকে আবার কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| চুক্তি চূড়ান্ত হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না এখনো চূড়ান্ত হয়নি| এটি একটি সমঝোতা স্মারক| বুধবার, ১৭ জুন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| এরপরেই হুমকির সুরে ট্রাম্প বলেছেন, যদি চুক্তির শর্তে তিনি সন্তুষ্ট না হন বা ইরান আচরণ পরিবর্তন না করে, তাহলে পরিস্থিতি আবারও সামরিক সংঘাতে গড়াতে পারে|
ট্রাম্পের ভাষায়, আমি যদি এটি পছন্দ না করি, আমরা আবার তাদের ওপর হামলা করব, তাদের মাথার ওপর বোমা ফেলব| এ ছাড়া ট্রাম্প বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিতে তেহরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল বা বিনিয়োগের যে কথা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন| তিনি বলেন, আমরা এক পয়সাও দিচ্ছি না| আমরা কোনো বিনিয়োগ করছি না এবং আমাদের কোনো তহবিলও নেই|
তিনি স্পষ্ট করেন যে, যুক্তরাষ্ট্র ইরানে বিনিয়োগের জন্য উপসাগরীয় দেশগুলোকে কোনো ধরনের নির্দেশ দিচ্ছে না| তবে তারা যদি নিজ উদ্যোগে বিনিয়োগ করে, তাতে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই| তার ভাষায়, তারা যদি করে, ভালো| তবে আমি মনে করি, ইরানের আচরণ কী হয় তা না দেখে তারা আপাতত বিনিয়োগ করবে না|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed