মুগ্ধতা ছড়িয়েছিল ১৬তম ব্রুকলিন পথমেলা

নিউইয়র্কের ব্রুকলিনে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের অন্যতম হৃদয় ছোঁয়া সামাজিক সম্মিলন ‘১৬তম ব্রুকলিন পথমেলা’| চার্চ অ্যাভিনিউয়ের লিটল বাংলাদেশ এলাকা গত ৬ জুন দুপুর থেকে রাত পর্যন্ত ছিল উৎসবের বিশাল আয়োজন| চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ পথমেলায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা শতশত ব্যবসায়ি তাদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ পেয়েছেন| একই সঙ্গে কমিউনিটির বিভিন্ন সংগঠন নিজেদের কার্যক্রম সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করেছে| মেলা উদ্বোধন করেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুল কাদের মিয়া| প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যসায়ী ফজলুল কাদের| সভাপতিত্ব করেন, ‘আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন’-এর পরিচালক ও ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটনি মঈন চৌধুরী|
বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী বাংলাদেশী আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির নেতা ফিরোজ আহমেদ, ¯^ন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি ও ব্যবসায়ী মো. জাফরউল্লাহ, সমাজসেবক ইঞ্জিনিয়ার ফজলুল কাদের এবং কমিউনিটি লিডার কাজী আজম| কনভেনার মামুন উর রশীদ, চিফ কো-অর্ডিনেটর আবুল এম মহিউদ্দিনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির মেলায় উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে সিএমবিবিএ’র প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের উন্নয়ন ও কার্যক্রমের নিরলস অবদান রাখার ¯^ীকৃতি¯^রূপ সাবেক সভাপতি মহিউদ্দিন হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়| একই সঙ্গে সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দ— আব্দুর রব, অধ্যাপক সরোয়ার বি. সালাম, ওবায়দুল হক, মিনহাজউদ্দিন বাবর, বেলায়েত হোসেন, মহিউদ্দিন মাহমুদ দুলাল, কামাল আহমেদ ও আবুল হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়| আয়োজকরা জানান, এবারের পথমেলা তাঁদের স্মৃতির উদ্দেশেই উৎসর্গ করা হয়েছে|
মেলা উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, বিশ্বের অন্যতম ˆবচিত্রময় এই নগরীর উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশি-আমেরিকানদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ| তিনি বাঙালি কমিউনিটির সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাদের অব্যাহত অবদানের জন্য অভিনন্দন জানান| অপর এক শুভেচ্ছা বার্তায় নিউইয়র্ক সিটি কাউন্সিলর শাহানা হানিফ বলেন, প্রবাসী বাংলাদেশিরা তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন| পথ মেলার মতো আয়োজন শুধু সাংস্কৃতিক বন্ধনই দৃঢ় করে না, বরং বহুজাতিক সমাজে বাংলাদেশের ইতিবাচক পরিচিতিও তুলে ধরে| উদ্বোধনী বক্তব্যে আব্দুল কাদের মিয়া বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত করানোর পাশাপাশি কমিউনিটির মাধ্যমে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য| তিনি জানান, প্রতিবছরই পথমেলার পরিধি ও অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে| ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এবং নতুন নতুন আয়োজন যুক্ত করে মেলাকে সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে| সিএমবিবিএ সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক মঈনুল আলম বাপ্পীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে পথমেলা কমিটির কনভেনার মামুন উর রশীদ জানান, প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবন্ত রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দিতে ভবিষতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে| তার মতে, পথমেলা শুধু একটি উৎসব নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের পরিচয়, ঐক্য এবং শেকড়ের প্রতি ভালোবাসার প্রতীক| মেলায় শিশু-কিশোরদের জন্য ছিল বিশেষ বিনোদনের ব্যবস্থা| রাফেল ড্রর প্রথম পুরস্কার হিসেবে একটি গাড়ি উপহার দেয়া হয়| যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে| গাড়ী উপহার দিয়ে মুগ্ধতা ছড়িয়ে শেষ হয় ১৬তম ব্রুকলিন পথমেলা|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed