নিউজার্সির আটলান্টিক কাউন্টির প্রাইমারি নির্বাচনে ‘ডেমোক্র্যাটিক কমিটি পার্সন’ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি আমেরিকান সুব্রত ও লাকী| দুই জনের দেশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে| সুব্রত চৌধুরী ডেমোক্র্যাটিক কমিটি পারসন পদে চতুর্থ মেয়াদে এবং লাকী চৌধুরী এই পদে দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন| বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত|
তিনি ২০১২ সালে অভিবাসীর মর্যাদায় সপরিবারে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদমাধ্যমের সাথে যুক্ত, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন| তিনি নিয়মিত ছড়া, কবিতা, গল্প লিখে থাকেন| এছাড়া সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য, আটলান্টিক কাউন্টির ‘সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ’ সদস্য, এবং আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাষ্টি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন|
লাকী চৌধুরী- চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার উওর ভূর্ষি গ্রামের ¯^র্গীয় ˆশবাল শংকর চৌধুরী ও ¯^র্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ কণ্যা লাকী চৌধুরী আটলান্টিক সিটি গভর্নমেন্ট এর অধীনে মার্কেনটাইল ও লাইসেন্সিং বিভাগে কর্মরত আছেন| তিনি ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন|





Add comment