নারায়ণগঞ্জ জেলা সমিতি নিউইয়র্কের বাংলা বর্ষবরণ ও ঈদ পুর্নামলনী অনুষ্ঠান গত ১৯ জুন লং আইল্যান্ডের হ্যাকশেয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত হয়| এতে চার শতাধিক প্রবাসী নারায়ণগঞ্জবাসী ও অতিথিরা অংশ নেন|
অনুষ্ঠানে নারীরা লাল রঙের শাড়ি এবং পুরুষরা অফ হোয়াইট রঙের পাঞ্জাবী পড়ে অংশ নেন| অনুস্থানস্থলের প্রবেশদ্বার ছিল সবুজপত্রবল্লবের সঙ্গে সাদা গোলাপে পরিপাটি এবং পাশে ছিল শীতলক্ষ্যা নদীর বিশাল ক্যানভাস| আগতরা শীতলক্ষ্যা নদীর ক্যানভাসের সামনে দাঁড়িয়ে নষ্টালজিয়ায় আবেগতাড়িত হয়ে পড়েন| দিনভর আড্ডা, গান, নৃত্যসহ নান আয়োজনে অনুষ্ঠানটি প্রবাসী নারায়ণগঞ্জবাসীর মিলনমেলায় পরিণত হয়|
শুরুতে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান| বিশেষ অতিথি ছিলেন অপর সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ মোহসীন| অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী (বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক), মোহাম্মদ মজিবুর, শামসুল আলম লিটন ও মির্জা ফরিদ উদ্দিন| শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আজিমুর রহমান এবং ম্যারিল্যান্ড থেকে আগত রাজনৈতিক নেতা এটিএম কামাল|
অনুষ্ঠানে ¯^াগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোস্তফা জামাল টিটু ও সাধারণ সম্পাদক কামাল হোসেন টিটু| অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও লেখক দর্পণ কবীর|
অনুষ্ঠান সফল করতে বিশেষভাবে ভূমিকা রেখেছেন রিয়েল স্টেট ব্যবসায়ী মোশতাক আহমেদ নিউটন, সাবেক ছাত্রনেতা এস.এম. সায়েম মিঠু, ব্যবসায়ী রাফাত হোসেন, সংগঠক দোলন খন্দকার, রিয়েল স্টেট ব্যবসায়ী আশিক হোসেন কবির, ব্যবসায়ী মাহফুজ আহমেদ মনসুর প্রমুখ|





Add comment