যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো| আগামী ১৯ জুলাই নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল| সেই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প| এর আগে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন তিনি| তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে তাঁকে মাঠে দেখা যায়নি|
ট্রাম্পের ফাইনালে উপস্থিতি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ আগের দুই বিশ্বকাপের ফাইনালে আয়োজক দেশের সরকার প্রধানদের দেখা যায়নি| ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে যাননি ভøাদিমির পুতিন| একইভাবে ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন না দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি|
২০২৬ বিশ্বকাপে দর্শকদের উপস্থিতি ইতোমধ্যে আগের বিশ্বকাপকে ছাড়িয়ে গেছে| খেলার মানোন্নয়নও হয়েছে ব্যাপক| তাছাড়া ফুটবলার ও ম্যাচ পরিচালনাকারীদের মাঝেও দেখা গেছে ¯^চ্ছতার প্রতিচ্ছবি| এত সবকিছুকে মাথায় রেখে ২০২৬ বিশ্বকাপকে এযাবতকালের সবচেয়ে সফল বিশ্বকাপ আসর বলে আখ্যায়িত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো| বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য! বিশ্ব আগে যা দেখেছে তার চেয়েও বড়| শুধু ফুটবল আসর নয়, বরং সাধারণভাবে সব আসরের মধ্যে এটি ইতিহাসের সবচেয়ে সফল আসর|’
তিনি আরও যোগ করে বলেন, ‘স্টেডিয়ামগুলো কানায় কানায় পূর্ণ, শহরগুলো দর্শকে উপচে পড়ছে এবং পরিবেশটা অসাধারণ| গ্যালারিতে অনেক পরিবার, শিশু এবং নারী রয়েছেন এবং এটি সত্যিই চমৎকার| আমি সেই সমস্ত ভক্তদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যারা স্টেডিয়ামে এসেছে এবং ফিফার উৎসবগুলোতে অংশ নিচ্ছে|’
যদিও ফিফা সভাপতির এই দাবির প্রতি জোড়ালো সমর্থক খুব কমই পাওয়া যাবে| অভিবাসী ইস্যু, টিকিটের উচ্চমূল্য, অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থকদের ভিসা না দেওয়া ইস্যুতে ইতোমধ্যে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে ফিফাকে|





Add comment