সিম্ফনি মিউজিকের বাবা দিবস পালন

নিউইয়র্কের ব্রঙ্কসে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান গানে গানে বিশ্ব বাবা দিবস পালন করেছে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্ট সংগঠন| গত ২১ জুন ব্রঙ্কসের বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে রাতে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বাবা দিবসের কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান|
অনুষ্ঠানের শুরুতে বাবা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| হৃদয়ে বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ˆসয়দ ফয়েজ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন বাবর, আহসান মুকুল, অধ্যাপক আজিজুল হক মুন্না, শারমিন তানিয়া প্রমুখ|
দ্বিতীয় পর্বে ছিল বিশিষ্ট শিল্পী ˆসয়দ ফয়েজ ও শিল্পী তানিয়া পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান| প্রথমে শিল্পীরা এককভাবে বাবা বিষয়ক বেশ কয়েকটি গান পরিবেশন করেন| যা দর্শকদের মুগ্ধ করে রাখেন| পরিবেশনার শেষে দুজনের ˆদ্বত কণ্ঠে দুটি মনোমুগ্ধকর গান করেন|
সর্বশেষ অনুষ্ঠানের আয়োজন ছিল বাবা দিবসের কেক কাটেন সকলে মিলে|
সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের কর্ণধার শিল্পী ˆসয়দ ফয়েজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed