প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন হিসেবে পরিচিত ব্রাক্ষনবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্ক এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা প্রকৃতিক সৌন্দর্যের লীলাভুমি লং আইল্যান্ডে এ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের বিভিন্ন ব্যুরো থেকে আগত প্রবাসী ব্রাক্ষনবাড়িয়াবাসী ও প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক লোকের উপস্থিতিতে বনভোজন একটি মিনি বাংলাদেশে পরিণত হয়েছিল।
এই বছর দুইটি প্যাভেলিয়ন রেন্ট নেয়া হয়েছিল। প্যাভেলিয়নের সামনের মাঠগুলো ছিল বিশাল বড়, এক কথায় ছোট বড় সকলের উপস্থিতিতে বনভোজন স্থানটি হয়ে উঠে অতি উৎসব মুখর ও প্রানের স্পন্দনে ভরপুর। এবার বনভোজনে আসা বন্ধু, বান্ধব, আত্নীয় স্বজন সবার মাঝেই এক বাধ্যতার বন্ধন লক্ষ্য করা যায়। যান্ত্রিক জীবনের শহরের কোলাহলমুক্ত পরিবেশ থেকে সবুজ ছায়া ঘেরা পরিবেশে সবাই যেন ক্ষনিকের জন্য হারিয়ে যায় গহীন অরন্যে।
বেলুন উড়িয়ে বনভোজন ও মিলনমেলা ২০২৬ উদ্ভোধন করা হয়। সমন্বয়কারী মোহাম্মদ শাহ্ মোয়াজ্জেমের কোরান তেলাওয়াতের পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর বনভোজন উপকমিটির আহবায়ক মোঃ রহিজ উদ্দিন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পর সংক্ষিপ্ত আকারে আরো বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী প্রফেসর নোয়াব মিয়া, সমন্বয়কারী আইযুব চৌধুরী হারুন, সমন্বয়কারী মোহাম্মদ শাহ্ মোয়াজ্জে, যুগ্ন আহবায়ক শাহীনুর রহমান সানি, মোঃ আরিফ মিয়, সদস্য সচিব মোঃ তুহিন মিয়া, আমির হোসেন কামাল, শফি উদ্দিন কামাল, প্রফেসর আঃ বাছির, শাহ্্ মোয়াল্লেম হোসাইন এবং সবশেষে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আলোচনা পর্বটি পরিচলনার দায়িত্ব ছিলেন সদস্য সচিব মোঃ তুহিন মিয়া এবং সাধারণ সম্পাদক সকিরুল ইসলাম খাঁন (সাকির)।
র্যাফেল ড্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার স্বর্নালংকার সেট সহ মোট ১১টি পুরস্কার প্রদান করা হয়। এবার বনভোজনে অর্থ সচিবের দায়িত্ব পালন করেন মারুফুল হক চৌধুরী, মোঃ সুমন মিয়া আপ্যায়নে দায়িত্ব ছিলেন মোঃ আরিফ মিয়া, মোঃ সাইফুল ইসলাম আলমগীর, মোঃ আবুল কালাম লিটন, মোঃ ইসলাম ওবায়দ, মোঃ হুমায়ুন কবির চেীধুরী, মোঃ সাদেক আহমেদ, রেজা-ই-রাব্বি, মনিরুল হক মিঠু, জাহাঙ্গীর আলম, এনামুল হক, সবজুল মমিন তালুকদার, মোঃ শাহজাহান মিয়া, বশির আহমেদ প্রমুখ।
বনভোজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুল ইসলাম এবং কমিউনিটির উপদেষ্টা হাজী আবু মুছা খাঁন।





Add comment