বাংলাদেশীদের জন্য ২০ হাজার ডলার ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের ভিজিট ভিসার জন্য বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র। এসব দেশের আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে হলে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হবে। ১ জুলাই (শুক্রবার) ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। নতুন এই নিয়ম ৩ আগস্ট থেকে কার্যকর হবে।

এই বিজ্ঞপ্তি বি-ওয়ান ও বি-টু ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণত ব্যবসা ও পর্যটন ভ্রমণের জন্য এই ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়ে থাকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা ভিসা ইস্যুর শর্ত হিসেবে নির্দিষ্ট কিছু অ-অভিবাসী ভিসা আবেদনকারীকে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন। সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তারা বন্ডের এই পরিমাণ নির্ধারণ করবেন।

এতে আরও বলা হয়, ২০২৫ সালের ভিসা বন্ড পাইলট প্রকল্প থেকে এমন পর্যাপ্ত তথ্য পাওয়া গেছে, যা নির্দেশ করছে- বন্ড নেওয়া ভিসাধারীদের বাধ্যবাধকতা বজায় রাখতে এই পদক্ষেপ বেশ কার্যকর ফল দিয়েছে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed