নিউইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ শুরু উদ্বোধন করা হয়েছে ২২ মে, শুক্রবার| কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে চার দিনব্যাপী বর্ণাঢ্য এই আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতিমান লেখক, কবি, গবেষক, প্রকাশক ও সংস্কৃতি অনুরাগীরা অংশগ্রহণ করেন|
মেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও যুক্তরাষ্ট্রের প্রায় ২৫টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে| মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই বইমেলা ১৯৯২ সাল থেকে প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত|
আয়োজকরা জানিয়েছেন, এবারের বইমেলাকে আরও বিস্তৃত ও আন্তর্জাতিক পরিসরে উপস্থাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়| বইমেলায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. নজরুল ইসলাম| সহযোগী আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. ওবায়েদুল্লাহ মামুন এবং রাব্বানী ভূঁইয়া| মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. জিয়াউদ্দিন আহমেদ| এছাড়া মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহা বইমেলার সার্বিক সমš^য়, আন্তর্জাতিক যোগাযোগ, প্রকাশনা কার্যক্রম এবং সাংগঠনিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বলে জানা যায়|
বইমেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন| প্রধান অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান| সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন অধ্যাপক ড. রওনক জাহান এবং ফরিদুর রেজা সাগর| বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ভারতের বিশিষ্ট কবি সুবোধ সরকার, লেখক ফারুক মঈনউদ্দীন, গবেষক দীপেন ভট্টাচার্য এবং ঔপন্যাসিক সাদাত হোসাইন|
এছাড়া আমন্ত্রিত লেখকদের মধ্যে রয়েছেন ড. আবদুন নূর, গৌতম দত্ত, কৌশিক সেন, অধ্যাপক বিরূপাক্ষ পাল, অধ্যাপক সৌরভ সিকদার, রুমা মোদক, জাফর আহমদ রাশেদ, মোকাররম হোসেন, অধ্যাপক শামীম রেজা, রুদ্র শংকর, আশিক মুস্তাফা এবং পারমিতা হিম| সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন| চার দিনব্যাপী এ আয়োজনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, লেখক-পাঠক আড্ডা, শিশু-কিশোর অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং আন্তর্জাতিক সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে|
অন্য প্রকাশ, প্রথমা প্রকাশন, সময় প্রকাশন, পাঞ্জেরী, অনিন্দ্য প্রকাশ, বাংলা প্রকাশ, কবি প্রকাশনী, বাতিঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন ও জনপ্রিয় বই পাঠকদের জন্য প্রদর্শিত হচ্ছে|





Add comment