বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত, ষাটের দশকের প্রথিতযশা কবি, টাঙ্গাইলের কৃতি সন্তান, ˆদনিক ইত্তেফাকের খাতিমান সাবেক সাহিত্য সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কবি আল মুজাহিদীর ইন্তেকালে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনায় দোয়া করেছে| গত ২১ জুন বাদ মাগরেব কুইন্সের এক বাসায় এই দোয়া অনুষ্ঠিত হয়| কবি আল মুজাহিদী (৮৩) বাংলাদেশ সময় গত ১৯ জুন শুক্রবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন| ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন| তিনি ১৯৪৩ সালের ১ জানুয়ারী টাঙ্গাইল জেলার নারুচি গ্রামে জন্মগ্রহণ করেন|
সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস| সাধারণ সম্পাদক শামীম মিয়া, সংগঠনের উপদেষ্টা খন্দকার ফরহাদ ও আশেক খন্দকার, সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ খান, মোজাম্মেল হক, বদরুজ্জামান পিকলু ও আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মো. মোস্তফা ও শরীফ শিকদার, সহ সভাপতি সুলতান বোখারী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থি ছিলেন|





Add comment