নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় গত ১৯ জুন অনুষ্ঠিত হয়েছে বহুসাংস্কৃতিক কমিউনিটি উৎসব ‘ভালো মেলা ২০২৬’| স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভালো (বিএইচএএলও)-এর উদ্যোগে আয়োজিত এ মেলা বিকেল ৩টা থেকে শুরু হয়| মেলায় সব বয়সী মানুষের জন্য বিনোদনের ব্যবস্থার পাশাপাশি তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও শিশুদের জন্য তারা বিশেষ বিশেষ ইভেন্টের ব্যবস্থা ছিল| যাতে সেখানে তারা আসতে পারে ও আনন্দ উপভোগ করতে পারে| তাদেরকে সামজিকভাবে মানুষের সাথে মেশার ও নেটওয়ার্ক ˆতরি করারও সুযোগ করে দেয়া হয়|
আয়োজকরা জানান, কুইন্সের হিলসাইড অ্যাভিনিউ এবং ১৭৩ স্ট্রিট থেকে ১৭৫ স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এলাকায় মেলার আয়োজন করে| দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল বিভিন্ন দেশের সংস্কৃতি, খাবার, হস্তশিল্প, কমিউনিটি সেবা এবং পারিবারিক বিনোদনের নানা আয়োজন| মেলার অন্যতম আকর্ষণ হিসেবে বিভিন্ন জাাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবারের স্টল, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ কার্যক্রম| আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক বোঝাপড়া এবং সামাজিক বন্ধন আরো সুদৃঢ় হয়| নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেপুটি স্পিকার ড. নানতাশা উইলিয়ামস অনুষ্ঠানের সহযোগী অংশীদার হিসেবে যুক্ত ছিলেন|





Add comment