নিউইয়র্কে ইটিএলসি ড্রাইভারদের জন্য ‘এপিআইপি’ সুযোগ

নিউ ইয়র্ক সিটিতে উবার, লিফট, ব্ল্যাক কার, লিভারি ও ইয়েলো ট্যাক্সি চালকদের জন্য ব্যক্তিগত আঘাতজনিত বীমা বা পার্সোনাল ইনজুরি প্রোটেকশন (পিআইপি) কভারেজ সম্প্রতি ২ লাখ ডলার থেকে কমিয়ে ১ লাখ ডলারে নামিয়ে আনা হয়েছে| লোকাল ল’ ৯০ অব ২০২৫-এর আওতায় কার্যকর হওয়া এ পরিবর্তনের ফলে টিএলসি ড্রাইভারদের বীমা প্রিমিয়াম কিছুটা কমার সম্ভাবনা ˆতরি হয়েছে| তবে একই সঙ্গে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে কভারেজ কমে যাওয়ায় দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক সুরক্ষাও সীমিত হয়ে আসতে পারে| এ পরিবর্তনের ফলে চালকদের জন্য অতিরিক্ত অ্যাডিশনাল পার্সোনাল ইনজুরি প্রোটেকশন (এপিআইপি) কভারেজের গুরুত্ব আরো বেড়ে গেছে| তারা বলছেন, প্রিমিয়াম ব্যয় কিছুটা কমলেও দুর্ঘটনার সময় চিকিৎসা ব্যয়, আয় ক্ষতি এবং পুনর্বাসন খরচ মোকাবিলার জন্য অতিরিক্ত সুরক্ষা বিবেচনা করা এখন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে|
এপিআইপি বা অ্যাডিশনাল পারসোনাল ইনজুরি প্রোটেকশন হলো নিউ ইয়র্কের নো ফল্ট বীমা ব্যবস্থার একটি ঐচ্ছিক অতিরিক্ত সুবিধা| সাধারণ পিআইপি কভারেজের সীমা শেষ হয়ে গেলে এপিআইপি চিকিৎসা ব্যয়, পুনর্বাসন খরচ, হারানো আয় এবং অন্যান্য অনুমোদিত ব্যয় বহন করতে সাহায্য করে| টিএলসি ড্রাইভারদের ক্ষেত্রে এ কভারেজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রতিদিন দীর্ঘ সময় রাস্তায় থাকেন এবং সাধারণ গাড়িচালকদের তুলনায় দুর্ঘটনার ঝুঁকিও বেশি বহন করেন|
নিউ ইয়র্ক স্টেটের নো ফল্ট সিস্টেমে সাধারণত সর্বোচ্চ ৫০ হাজার ডলার পর্যন্ত বেসিক ইকোনমিক লস কভার করা হয়| তবে অনেক ক্ষেত্রে দুর্ঘটনার পর হাসপাতাল বিল, সার্জারি এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয় এই সীমা অতিক্রম করে যায়| ঠিক এই ঘাটতি পূরণ করতেই এপিআইপি ব্যবহৃত হয়, যা বেসিক পিআইপি সীমার বাইরে অতিরিক্ত অর্থনৈতিক সুরক্ষা প্রদান করে|
এপিআইপি সাধারণত তিনটি প্রধান ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে| প্রথমত চিকিৎসা ও হাসপাতাল খরচ যেখানে প্রয়োজনীয় সার্জারি, থেরাপি এবং পুনর্বাসন ব্যয় বেসিক পিআইপি সীমা অতিক্রম করলে অতিরিক্ত অর্থ প্রদান করা হয়| দ্বিতীয়ত হারানো আয় নিউ ইয়র্কের স্ট্যান্ডার্ড পিআইপি সাধারণত মাসে সর্বোচ্চ ২ হাজার ডলার পর্যন্ত আয়ের ৮০ শতাংশ প্রদান করে, কিন্তু এপিআইপি এই সীমা বাড়াতে বা দীর্ঘ সময় পর্যন্ত আয়ের ক্ষতি পূরণ করতে পারে| তৃতীয়ত অন্যান্য প্রয়োজনীয় খরচ যেমন চিকিৎসা কেন্দ্রে যাতায়াত, বাড়িতে সহায়তা বা পুনর্বাসন সম্পর্কিত অতিরিক্ত ব্যয়|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed