নিউইয়র্ক গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট ৮ আগস্ট

নিউইয়র্ক ফিল্ম ফাউন্ডেশনের আয়োজনে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট-২০২৬| প্রথমবারের মতো অনুষ্ঠেয় এ আয়োজনে প্রধান পার্টনার হিসেবে থাকছে ডায়াসপোরা ইউএসএ| প্রথম সিজনে মোট ১১টি ক্যাটাগরিতে ¯^ল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র জমা নেয়া চলছে| এরই মধ্যে গত এক মাসে মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ২৬৫টি চলচ্চিত্র জমা পড়েছে| আগামী ৫ জুলাই পর্যন্ত এই উৎসবে চলচ্চিত্র জমা দেয়া যাবে|
উৎসবের অন্যতম সহযোগী আন্তর্জাতিক প্লাটফর্ম ফিল্মফ্রিওয়ের মাধ্যমে চলচ্চিত্র জমা নেয়া হচ্ছে| এখন পর্যন্ত সবচেয়ে বেশি চলচ্চিত্র জমা পড়েছে যুক্তরাষ্ট্র থেকে| এ ছাড়া বাংলাদেশ, ভারত, এশিয়ার বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র জমা পড়েছে| এই বিপুল সাড়ায় মুদ্ধ আয়োজকরা| বিশেষ করে ফিল্মফ্রিওয়ে এই উৎসবকে ‘বেস্ট সেলার’ হিসেবে ঘোষণা দিয়েছে|
উৎসব পরিচালক ও নিউইয়র্ক ফিল্ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামীম আল আমিন জানান, আগামী ৮ আগস্ট শনিবার আয়োজনটি চলবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত, দুটি আলাদা ভেন্যুতে|
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, ওয়ার্কশপ এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জ্যামাইকার কুইন্স লাইব্রেরী সেন্ট্রালের মিলনায়তনে| এরপর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত দ্বিতীয় ভেন্যু জ্যামাইকা সেন্টার ফর আর্টস এন্ড লার্নিং (জেসিএএল) -এ অনুষ্ঠিত হবে চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান|
আয়োজকরা জানান, এবারের উৎসবে মোট ১১টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে| গত তিন বছরের মধ্যে নির্মিত ¯^ল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি জমা দেওয়ার সুযোগ থাকছে| একইসঙ্গে শিক্ষার্থী ও নবীন নির্মাতাদের জন্য আলাদা বিভাগ রাখা হয়েছে| অংশগ্রহণকারীরা একাধিক ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা দিতে পারছেন|
আমেরিকার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন এবারের উৎসবের জুরি বোর্ডের প্রধান হিসেবে থাকছেন| তার নেতৃত্বে বেশ কয়েকজন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিত্ব থাকবেন জুরি বোর্ডে|
শামীম আল আমিন জানান, এই চলচ্চিত্র উৎসবটি প্রতিবছর অনুষ্ঠিত হবে| চলচ্চিত্রের মাধ্যমে সমাজ সচেতনার বার্তা ছড়িয়ে দেয়া, চলচ্চিত্রের প্রতি মানুষকে আকৃষ্ট করা, নবীনদের সহায়তা, ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি আয়োজনের মাধ্যমে কাজ করতে গড়ে তোলা হয়েছে নিউইয়র্ক ফিল্ম ফাউন্ডেশন| চলচ্চিত্রের পাশাপাশি ফটোগ্রাফি নিয়েও করার করার পরিকল্পণা রয়েছে সংগঠনের| এরিমধ্যে চলচ্চিত্র ও ফটোগ্রাফি সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন এই প্রতিষ্ঠানের সঙ্গে|
এবারের উৎসবের আহবায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. প্রতাপ দাস| তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেয়া মানসম্মত চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে সবার মন জয় করবে এই উৎসব| তিনি বলেন, নিউইয়র্কের দর্শকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন হতে যাচ্ছে|
তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ও অতিথি এতে অংশ নেবেন| তিনি সবাইকে উৎসবে অংশগ্রহণ ও উপভোগের আহ্বান জানান|
এখন পর্যন্ত এই উৎসবের পার্টনার হিসেবে থাকছে কুইন্স পাবলিক লাইব্রেরি, ফিল্মফ্রিওয়ে, অটিজম সোসাইটি হেবিলিটেশন অর্গানাইজেশন (এএসএইচও), ওয়ান ওয়ান অর্গানাইজেশন| ক্রিয়েটিভ পার্টনার থাকছে দ্য লেন্স নিউইয়র্ক| এ ছাড়া স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ট্রু মেড ফার্মা এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেস|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed