যুক্তরাষ্ট্রে আগামী ২৭ মে, বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে| ঈদের আগের দিন ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে| কোরবানির মাধ্যমে আত্মত্যাগ, ভেতরের কলুষতা পরিহার এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেওয়া হয়| যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মসজিদগুলোতে আগামী ২৭ মে ঈদের জামাত আয়োজনের ঘোষণা দিয়েছে| মসজিদ কমিটির কর্মকর্তারা জানান, ইতিমধ্যে তারা নামাজের সময়সূচি ঘোষণা করেছেন|
নিউইয়র্কের জ্যামাইকায় বরাবরের মতো সবচেয়ে বড় ঈদ জামাত খোলা মাঠে অনুষ্ঠিত হবে| জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে কুইন্সের টমাস এডিসন হাইস্কুল মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে| আবহাওয়া খারাপ থাকলে মসজিদ ভবনে সকাল ৮টা, ৯টা ও ১০টায় তিনটি জামাত হবে| মসজিদ আল কোবার উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, ৫০ পিএস স্পোর্টস গ্রাউন্ডে| ১৪৩-২৬ ১০১ স্ট্রিট এভিনিউ, জ্যামাইকা- ১১৪৩৫| আবহাওয়া খারাপ থাকলে মসজিদে প্রথম জামাত হবে সকাল ৮টায় এবং শেষ জামাত হবে সকাল ৯টায়|
জ্যামাইকার দারুস সালাম মসজিদের উদ্যোগে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হবে ২৭ মে মসজিদের ভিতরে| প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়| দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯ টায় এবং চতুর্থ জামাত সকাল ১০টায়| প্রথম জামাত ছাড়া সব জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে| আমেরিকান মুসলিম সেন্টারে সকাল ৬টা, ৭টাম ৮টা, ৯টা এবং ১০টায় মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে| মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসে সকাল ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হবে|
আল-আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের জামাত খোলা মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে| বৃষ্টি হলে মসজিদের ভেতরে তিনটি জামাত হবে সকাল ৭টা, ৮টা ও ৯টায়| তৃতীয় জামাতে মহিলাদের অংশগ্রহণের ব্যবস্থা থাকবে| জ্যাকসন হাইটসের মসজিদ নামিরাহ মসজিদ সংলগ্ন ৩৫-৩৫, ৭১ স্ট্রিটে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়| আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে দুটো জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে ও সকাল ৯টায়| জ্যামাইকার আল আরাফা ইসলামিক সেন্টারে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে| সম্ভাব্য সময়সূচি সকাল ৭টা, ৮টা ও ৯টা|
নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে ঈদের ৬টি জামাত অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায়| প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টায়, তৃতীয় জামাত সকাল ৮টায়, চতুর্থ জামাত সকাল ৯টায়, পঞ্চম জামাত ১০টা এবং শেষ জামাত সকাল ১১টায়|
ব্র্রঙ্কসের পার্কচেস্টার মসজিদের উদ্যোগে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে| প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়| নিউ কার্ক বেলাল মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে| প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে|
ব্রুকলিনের বাইতুল জান্নাহ জামে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে খোলা রাস্তায় সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে| এ ছাড়া মসজিদের ভেতরে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৬টায়| বৃষ্টি হলে সকাল সাড়ে ৭টা থেকে পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে|
দারুল জান্নাহ মসজিদ ও ইসলামিক সেন্টারে চারটি জামাত অনুষ্ঠিত হতে পারে| সম্ভাব্য সময়-সকাল সোয়া ৭টা, পৌনে ৮টা, সোয়া ৮টা ও ৯টা|





Add comment