জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে টানা পঞ্চমবারের মতো বিজয়ি হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা শেখ রহমান| ডেমোক্রেটিক দলের ২০ মে প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, শেখ রহমান শতকরা ৫৪.৪৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন| এবারের নির্বাচনী প্রচারণায় শেখ রহমান মূলত কর্মজীবী পরিবারের অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, ¯^াস্থ্যসেবার সহজলভ্যতা এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়েছিলেন|
এই বিজয়ের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন| প্রবাসীদের মতে, এই জয় মার্কিন রাজনীতিতে অভিবাসীদের প্রতিনিধিত্ব ও অধিকার আদায়ের লড়াইয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক| নির্বাচনে জয়লাভের পর শেখ রহমান তাঁর নির্বাচনী এলাকার সব সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ˆবচিত্রময় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন|
শেখ রহমান ২০১৯ সাল থেকে জর্জিয়ার ৫ ন¤^র স্টেট সিনেট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করে আসছেন| সে সময় প্রথম মুসলিম এবং প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন|
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে জন্ম নেওয়া শেখ রহমান ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান| সেখানে নর্থ ক্যারোলাইনার সেন্ট্রাল পিডমন্ট কমিউনিটি কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন|





Add comment