নিউইয়র্কে বিশাল আয়োজনে রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে| গত নিউইয়র্কের কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ১৭ মে এর আয়োজন করেছে| ব্রুকলিনের ‘বৈঠক’ রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত এই সেমিনারের মূল বিষয়বস্তুর ওপর বিশেষজ্ঞ ও কমিউনিটি নেতৃবৃন্দ আলোচনা করেন|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিট রিয়েলিটি কন্টিনেন্টাল-এর প্রেসিডেন্ট ও রাজনীতিক জাকির এইচ চৌধুরী| সেমিনারের মডারেটর ছিলেন কবিরহাট উপজেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইমতিয়াজ আহমেদ| মূল প্রবন্ধ উপস্থাপন রিয়েলটর ও কবিরহাট উপজেলা এসোসিয়েশনের সভাপতি মির্জা মোহাম্মদ হোসেন|
আলোচনায় অংশ নেন মর্টগেজ ব্যাংকার ও লিগ্যাল এডভাইজার আরিফুর চৌধুরী , কুনটিক ব্যাংকের ভাইস প্রিন্সিপাল আবু সাইদ চৌধুরী ও ট্যাক্স এন্ড ইমিগ্রেশন স্পেশালিস্ট কুদরাতে এলাহি|
আমন্ত্রিত বিশেষ হিসেবে বক্তব্য রাখেন দি গ্রেটার নোয়াখালী সমিতি ইউএসএ’র সাধারন সম্পাদক এ এস এম মাঈন উদ্দিন পিন্টু, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজম, বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সদস্য আল হারুন চেয়ারম্যান ও সাংবাদিক ˆসয়দ আজাদ|





Add comment