নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিস্টীয়ান সেন্টারে গত ১৫ মে ২০২৬ শুক্রবার থেকে তিনদিনব্যাপি বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা ২০২৬ বইমেলা অনুষ্ঠিত হয়| বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস ( বিপা)র অর্ধ শতাধিক শিল্পীর উদ্ভোধনী সঙ্গীত, বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত এবং একদল বাদ্যযন্ত্রীর ঢোল,মন্দিরা আর নাচের তালে তালে মঞ্চে আরোহনের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী| আহ্বায়ক ড: নুরুন নবী, প্রধান অতিথি ক্যারোলিন রাইট, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে এ মোমেন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ব্যবসায়ী মইনুল ইসলাম, ব্যবসায়ী ময়নুজামান চৌধুরী, ব্যবসায়ী আতিকুল ইসলাম জাকির, রাজনীতিবিদ জাকারিয়া চৌধুরী, রাজনীতিবিদ আবদুল কাদের মিয়া, ইফজাল চৌধুরী, ইনি&জঃ ফজলুল হকসহ আমন্ত্রিত বিশেষ অতিথীবৃন্দকে ফুল দিয়ে ও ফিতা কেটে এবং সকলকে উত্তরীয় পরিধানের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়| এভাবেই শুরু হয়, ১৫, ১৬, ১৭ মে ২০২৬ এর তিনদিনের বইমেলা| তিনদিনের এই আয়োজনে অন্যতম আকর্ষণ ছিলেন খ্যাতিমান রবীন্দ্রকন্যা শ্রেয়া গুহঠাকুরতা, বিখ্যাত লোকসংগীত শিল্পী জয় শংকর, শিল্পী দীনাত জাহান মুন্নী, বাউল শিল্পী কালা মিয়া, নতুন প্রজন্মের শিলগান গেয়েছেন বিশিষ্ট শিল্পী – তাজুল ইমাম, বিপ্লব মুখার্জি, রাজীব ভট্টাচার্য, সেলিমা আশরাফ, শাহ মাহবুব, নীলুফারকরিম হাওলাদার, পন্ডিত কৃশান মহারাজ, মোরশেদ খান অপু,সেজান মাহমুদ, দিনার মনি, মোহাম্মদ শাহীন, তা বিশিষ্ট আলোকচিত্রী শিল্পী পাভেল রহমান করেছেন একক উপস্থাপনা| এনি ফেরদৌস নৃত্য ছিল বিশেষ পরিবেশনায়|
এবারের তিনদিনের বইমেলায় বিষয়ভিত্তিক কয়েকটি সেমিনার,নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বই পরিচিতি, প্রকাশকদের মুখোমুখি,¯^রচিত কবিতা,আবৃত্তি,নবীন- প্রবীণ যাপনচিত্রের অভিজ্ঞতা, মায়েদের কথা- প্রবাসের প্রতিকূলতা, ইত্যাদি বিষয়ে প্রোগ্রাম ছিল খুবই সুবিন্যস্ত| বইমেলা উপলক্ষে, একটি চমৎকার ম্যাগাজিন উত্থান প্রকাশিত হয়েছে| প্রধান সম্পাদকীয় উপদেষ্টা ড.নুরুন নবীর তত্ত্বাবধানে ও কবি ফকির ইলিয়াসের সংযোগ সমš^য়ে এটি সম্পাদকের দায়িত্বে ছিলেন আসলাম আহমাদ খান| বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ও নবী-জিনাত সাহিত্য পুরস্কার-২০২৬’ পেয়েছেন বিশিষ্ট লেখক ড.মুহম্মদ জাফর ইকবাল| এই সম্মানী – অর্থমূল্য $ ২০০০/০০ দুই হাজার ডলার ও একটি ক্রেস্ট|
আবৃত্তি ও গানের আরও কয়েকটি পর্বে অংশ নেন, আনোয়ারুল লাভলু, আবু নাসের মানিক, শুক্লা রায়, শ্রেয়া সেন, হাফসা ইমাম, মাহের আব্দুল্লাহ, গীতা রায়, প্রিয়াংকা দাশ, ক্রিস্টিনা রোজারিও, কাওসারী মালেক রোজী,শহীদ উদ্দিন,মিশুক সেলিম, খালেদ সরফুদ্দীন, আনোয়ার সেলিম প্রমুখ|





Add comment