নিউইয়র্কে অনুষ্ঠিত হলো এনসিপি ডায়াসপোর’র প্রথম আনুষ্ঠানিক সেমিনার| সেমিনারের বিষয় ছিল: “গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে সামাজিক, সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় পুনর্গঠন”| উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন অঙ্গনের বুদ্ধিজীবী বক্তা এবং বিপুল সংখ্যক মেধাবী এনসিপি সদস্য| গত ১৬ মে শনিবার ম্যানহাটনে এই সেমিনার অনুষ্ঠিত হয়|
সকল বক্তার বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, “জুলাই এখনো চলমান” এবং এই চেতনাকে বয়ে নিয়ে যেতে হবে| কারণ গণঅভ্যুত্থান শুধু রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়, এটি দীর্ঘদিনের বঞ্চনা, ˆবষম্য ও অন্যায়ের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধের বহিঃপ্রকাশ| তাই একটি সত্যিকারের গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ|
আলোচনায় উঠে আসে, শুধু সরকার বা মুখ পরিবর্তন হলেই রাষ্ট্র বদলায় না| বছরের পর বছর দলীয়করণ, দুর্নীতি ও ক্ষমতার দম্ভের ওপর দাঁড়িয়ে থাকা প্রশাসনিক কাঠামো এখনো বহাল রয়েছে| জনগণ নতুন বাংলাদেশের ¯^প্নে রক্ত দিলেও রাষ্ট্রযন্ত্রের ভেতরে মৌলিক পরিবর্তনের সাহস এখনো দেখা যাচ্ছে না| কারণ পুরোনো কাঠামো ভেঙে গেলে সুবিধাভোগীদের ¯^ার্থ ও নিয়ন্ত্রণ হুমকির মুখে পড়ে|
তবুও আশা আছে| সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক মুক্তচিন্তা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলেই একটি নতুন বাংলাদেশের ¯^প্ন বাস্তবায়ন সম্ভব| এমন একটি বাংলাদেশ, যেখানে নাগরিকের মর্যাদা, মত প্রকাশের ¯^াধীনতা এবং জনগণের প্রকৃত ক্ষমতা নিশ্চিত হবে|
এই সেমিনারে স্পীকার ছিলেন মির্জা গালিব, রওশন হক,আজুয়াদ হায়দার ও নাজনীন নাহার সুলতানা| স্পেশাল গেষ্ট হিসেবে আলোচনায় অংশ নেন ডা, ওয়াজেদ এ খান, আনোয়ার হোসাইন মঞ্জু, কাজি জহিরুল ইসলাম, ˆসয়দ আল আমীন রাসেল, ইমাম চৌধুরী, তৌফিক চৌধুরী ও মুনা হাফসা|





Add comment