নিউইয়র্কে হজ্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চলতি বছর নিউইয়র্ক থেকে পবিত্র হজ্ব পালনে আগ্রহী ব্যক্তিদের সঠিক নিয়ম ও প্রস্তুতির বিষয়ে ধারণা দিতে এক বিশেষ প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশনের আয়োজন করে নিউইয়র্কের জনপ্রিয় ট্রাভেল এজেন্সি ‘জমজম ট্রাভেল’| জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে গত ১০ মে বিকেলে যৌথভাবে এই সেমিনারের যৌথ আয়োজক ছিল ‘রওফ মিনা’| আয়োজকেরা জানান, হজ্বযাত্রীরা যাতে কোনো প্রকার বিড়¤^না ছাড়াই নির্বিঘ্নে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে| এতে হজ্বের সফরকালীন ¯^াস্থ্যবিধি এবং সৌদি আরবের বর্তমান নিয়মকানুন, দলবদ্ধভাবে চলাফেরা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় ধারণা দেওয়া হয়| সেমিনারে হজ্বের ধর্মীয় বিধান ও মক্কা মদিনায় অবস্থানকালীন করণীয় ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে| এর মধ্যে ছিল ইহরাম বাঁধা থেকে শুরু করে তাওয়াফ, সাঈ, মিনায় অবস্থান, আরাফাতের ময়দান, মুজদালিফা এবং জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপসহ হজ্বের গুরুত্বপূর্ণ বিষয়াবলী|
সেমিনারে জমজম ট্রাভেলের প্রেসিডেন্ট মাহবুব আলম, ম্যানেজিং ডিরেক্টর তোহিদ মাহবুব মুন্না, রাওফ মিনা গাইড আতাউর আলম ও আলি আকবর বাপ্পিসহ মুফতি ইসমাঈল, মুফতি আব্দুস সামাদ, মুফতি মুনসুরুল হক এবং জমজম ট্রাভেলের অধীনে হজের নিবন্ধন করা হজ্বযাত্রীরা উপস্থিত ছিলেন|
জমজম ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর তাওহিদ মাহবুব মুন্না বলেন, ২০২৬ সালে যারা হজ্বে যেতে রেজিস্ট্রেশন করেছেন, তাদের জন্যই এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে, যা রাওফ মিনার পক্ষ থেকে জমজম ট্রাভেলস পরিচালনা করেছে| প্রত্যেক হাজ্বীকে হাতে কলমে সবকিছু দেখানো হয়েছে| কোন গাইড যাবে, কিভাবে চলাফেরা করতে হবে, কীভাবে নিরাপদ থাকতে হবে| সব বিষয় বিস্তারিতভাবে বোঝানো হয়েছে| জমজমের নিবন্ধিত হাজ্বীদের সঙ্গে বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী গাইড থাকবেন, যাতে হাজ্বীরা সহজে প্রয়োজনীয় সহযোগিতা পান|
প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মাহবুব আলম বলেন, হজ্বযাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা সুন্দর ও সঠিকভাবে হজ্ব পালন করতে পারেন| হজ্বযাত্রীদের যাত্রা থেকে ফিরে আসা পর্যন্ত এবং বিভিন্ন দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed