১ লাখ সাশ্রয়ী আবাসনের লক্ষ্যমাত্রা অর্জনের পথে নিউইয়র্ক

বাসা নেই, বাসা খালি নেই, ভাড়া বেশি-নাগরিক সমস্যা বাড়ছেই। তবে গভর্নর ক্যাথি হোচুল নিউইয়র্ক স্টেটে চলমান আবাসন সংকট মোকাবিলায় বড় ধরনের অগ্রগতির ঘোষণা দিয়েছেন। ২০২৫-২৬ অর্থবছরে ২২ হাজারেরও বেশি সাশ্রয়ী আবাসন ইউনিট নির্মাণ বা সংরক্ষণ করা হয়েছে, যা তার পাঁচ বছর মেয়াদি হাউজিং পরিকল্পনার মধ্যে একক বছরে সর্বোচ্চ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গভর্নরের এই উচ্চাভিলাষী পরিকল্পনার প্রথম চার বছরে ইতোমধ্যেই ৮১ হাজারের বেশি সাশ্রয়ী আবাসন তৈরি বা সংরক্ষণ করা হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ের আগেই ১ লাখ সাশ্রয়ী আবাসনের লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে নিউইয়র্ক।

এই কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিউ ইয়র্ক স্টেট হোমস অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল (HCR)। সংস্থাটি বেসরকারি খাত, স্থানীয় সরকার এবং বিভিন্ন অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ব্যাপক বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে।

গভর্নর হোচুল বলেন, নিউইয়র্ক আবাসন সংকটের সরাসরি মোকাবিলা করছে। আরও বেশি বাড়ি নির্মাণ করে এবং দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে গিয়ে আমরা পরিবারগুলোর জন্য জীবনযাত্রা আরও সাশ্রয়ী করছি।

২০২১ সাল থেকে এখন পর্যন্ত সাশ্রয়ী আবাসন খাতে রাজ্যজুড়ে ২০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বহুতল আবাসন প্রকল্পে ৫.৩ বিলিয়ন ডলার, কমিউনিটি উন্নয়ন অনুদানে ১.১ বিলিয়ন ডলার এবং প্রথমবারের মতো বাড়ি কিনতে আগ্রহীদের জন্য মর্টগেজ সহায়তায় ১.৭ বিলিয়ন ডলার।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed