জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র প্রথম নির্বাচিত সভাপতি মরহুম আব্দুল বাছিতের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২৯ জুন নিউইয়র্কের ব্রঙ্কসে অবস্থিত হাসান চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়| দোয়ায় বিপুল সংখ্যক জালালাবাদবাসী ও প্রবাসী বাংলাদেশি অংশ নেন|
সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব বাহরাইনের সভাপতি মোহাম্মদ কয়েস আহমেদ| বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, মরহুম আব্দুল বাছিতের কন্যা শিরিন আক্তার ও জামাতা কাওসার মোমিন, সংগঠনের সাবেক বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনার আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুহাগ, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি ও জালালাবাদের সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, ফেঞ্চুগঞ্জ এসোসিয়েশনের সভাপতি ও জালালাবাদের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম, সাবেক সহ-সভাপতি জুসেফ চৌধুরী, এস্টোরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সুহেল আহমেদ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ|
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া| মোনাজাতে মরহুম আব্দুল বাছিতসহ প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলসহ কমিউনিটির প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়|
বক্তারা মরহুম আব্দুল বাছিতের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি আজীবন জালালাবাদবাসী ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন| তাঁর প্রাঞ্জল ইংরেজি ভাষণ দেওয়ার দক্ষতা, বিভিন্ন কমিউনিটি সংগঠনের গঠনতন্ত্র ইংরেজিতে অনুবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রবাসীদের পারিবারিক অভিবাসন সংক্রান্ত আবেদনে নিঃ¯^ার্থ সহযোগিতার কথা বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন| মরহুমের দীর্ঘদিনের সহকর্মী ও সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরে আলম জিকু বক্তব্য দিতে গিয়ে আব্দুল বাছিতের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন|
বক্তব্য পর্বের আগে মরহুমের কন্যা শিরিন আক্তার প্রধান অতিথি মোহাম্মদ কয়েস আহমেদকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান| পরে নিজের বক্তব্যে তিনি বাবার সমাজসেবামূলক আদর্শ ও মানুষের জন্য কাজ করার মানসিকতার কথা তুলে ধরেন এবং এ আয়োজনের জন্য জালালাবাদ এসোসিয়েশন ও উপস্থিত জালালাবাদবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন|
জালালাবাদ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. লুকমান হোসেন লুকু, শামীম আহমেদ, মো. শফিউদ্দিন তালুকদার ও মো. জাবেদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জিলু খান, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির সোহেল, ফজল খান ও মো. দেলোয়ার হোসেন মানিক|





Add comment