যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতার ২৫০ বছর

যুক্তরাষ্ট্রের ২৫০তম আলোকোজ্জ্বল স্বাধীনতা দিবসটি নানা কারণে অত্যন্ত আবেগঘন এবং ভালোবাসার পতাকা দিয়ে মোড়ানো| ৪ জুলাই ২০২৬ রাজধানী ওয়াশিংটন ডিসিকে সাজানো হয়েছে আড়াইশ বছরের মধ্যে অন্যতম এক দৃষ্টিনন্দন ছবিতে| প্রকৃতই ছবির মতো করে সাজানো হয়েছে| পুরো যুক্তরাষ্ট্রই নতুন এক আবেশে সেজেছে| পঞ্চাশটি অঙ্গরাজ্য নিয়ে গঠিত দেশটির ১৩টি রাজ্যই একসময় ছিল ব্রিটিশ উপনিবেশ| দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে যুক্তরাষ্ট্র| উনবিংশ শতাব্দীতে মোকাবিলা করেছে ভয়াবহ গৃহযুদ্ধ| অবলুপ্তি ঘটেছে দাসত্ব প্রথার| অবকাঠামোর অভিনব উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বিকাশ ঘটেছে গণতন্ত্রের| রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় এখন ক্ষমতায় আছেন ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| আইন, বিচার বিভাগ ও প্রশাসন পারস্পরিক ভারসাম্য বজায় রাখছে রাষ্ট্র পরিচালনায়| দীর্ঘ আড়াই শতাব্দীতে অটুট রয়েছে মূল সংবিধান| যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করা হয় ৪ জুলাই, স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয় যে তারিখে| স্বাধীনতার মৌলিক উদ্দেশ্য পূরণ করে ঘোষণাপত্রটি| ১৭৭৬ সালের জুলাইতে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার সময়, তের উপনিবেশ ও গ্রেট ব্রিটেন এক বছরেরও বেশি সময় ছিল যুদ্ধরত|
ফোর্থ অব জুলাই ফেডারেল ছুটির দিন| কংগ্রেস ১৭৭৬ সালের ২ জুলাই প্রস্তাবের পক্ষে রায় দিয়ে স্বাধীনতা অনুমোদন করে| স্বাধীনতার পক্ষে ভোট দেওয়ার পর কংগ্রেসের মনোযোগ যায় স্বাধীনতার ঘোষণাপত্রের দিকে| এই সিদ্ধান্তের ব্যাখ্যা স¤^লিত বিবৃতিটি ˆতরি করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়| টমাস জেফারসন খসড়া লেখার দায়িত্ব পান| জেফারসন কমিটির অন্য চার সদস্যের সাথে বিস্তারিত আলোচনা করলেও, মূলত তিনি নিজেই ১৭৭৬ সালের ১১ থেকে ২৮ জুনের মধ্যে খসড়াটি ˆতরি করেন| এসময় তিনি ফিলাডেলফিয়ার ৭০০ মার্কেট স্ট্রিটের একটি তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন| বাড়িটি বর্তমানে ডিক্লারেশন হাউস নামে পরিচিত, যা ইন্ডিপেন্ডেন্স হলের খুব কাছেই অবস্থিত| ৪ জুলাই কংগ্রেস চূড়ান্তভাবে অনুমোদন করে ঘোষণাপত্রটি| শুরু থেকেই ৪ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে আসছে আমেরিকানরা| কংগ্রেস ১৯৩৮ সালে এটিকে বেতনসহ ফেডারেল ছুটিতে রূপান্তরিত করে| এই দিনে সব ধরনের জরুরি নয় এমন ফেডারেল প্রতিষ্ঠান যেমন ডাক বিভাগ এবং ফেডারেল আদালত বন্ধ থাকে| আইনগতভাবে ছুটি ৪ জুলাই হলেও, যদি এই দিনটি শনিবার বা রবিবার পড়ে তা হলে ফেডারেল সরকারি কর্মচারীরা ছুটি পান যথাক্রমে আগের শুক্রবার বা পরের সোমবার| সারা আমেরিকা জুড়ে এই দিনটি অত্যন্ত আনন্দঘন এক পরিবেশের মধ্যদিয়ে পালিত হচ্ছে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed