নিউইয়র্কের অদূরে লং আইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কের মনোরম পরিবেশ গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’র জমকালো পিকনিক গত ২৮ শে জুন অনুষ্ঠিত হয়| পিকনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আশা গ্রুপের চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও এশা রহমান| সম্মানিত অতিথি ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী| পিকনিক কমিটির সদস্য ছিলেন গাজীপুর সোসাইটি সভাপতি মোমেন সরকার, সাধারণ সম্পাদক এস আনোয়ার ইবনে আলী| আয়োজনের আহবায়ক ছিলেন চাঁদ মিয়া, সদস্য সচিব মো: আসাদুজ্জামান (ভূইয়া শাহীন )| সহযোগিতায় ছিলেন আসাদুজ্জামান বকসি, পরিচালনায় ে মা: জহিরুল হক| আয়োজনে গ্রেণ্ড স্পনসর হিসেবে ছিল- আশা গ্রুপ, নাইম এস আহমেদ, এটর্নী মইন চৌধুরীসহ আরো অনেকে| আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন আহমদ, ওয়াদুদ ভুইয়া, কামরুজ্জামান, ফরিদ আহমেদ, শাহীন, বিপ্লব, রশিদ, কবির, কুষ্টিয়া জেলার সভাপতি জালাল উদ্দিন ও আব্দুর রাজ্জাক| পিকনিক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে গাজীপুর সোসাইটির সভাপতি মোমেন সরকার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন একটি পিকনিক আয়োজন করতে পেরেছি| আগামীতে আরও সুন্দরভাবে সবার পরামর্শ নিয়ে পিকনিকের আয়োজন করা হবে| পিকনিকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহমদ বলেন, প্রবাসে আমরা আমাদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে চাই| ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, প্রবাসে থেকেও আমরা গাজীপুরবাসীর পাশে থাকতে চাই সব সময়ে| পিছিয়ে পড়া বাংলাদেশী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চান আশা ফাউন্ডেশন| শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নানা শ্রেণীপেশা মানুষ এই আয়োজন উপভোগ করেন| বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের খেলার আয়োজন ছিল| এছাড়া ছিল র&যাফেল ড্র|
কোলাহল মুক্ত পরিবেশে আনন্দে মেতে উঠেন সবাই| এই আয়োজন প্রবাসী বাংলাদেশি গাজীপুর বাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতিফলন| আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| ভবিষ্যতেও এমন আয়োজনে সক্রিয় থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন|





Add comment