শি-ট্রাম্প বৈঠকের রেশ না কাটতেই চীনের কড়া বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে পরোক্ষ অবস্থান তুলে ধরেছে চীন। শনিবার দেয়া ভাষণে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কিউবার বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি বন্ধ এবং দেশটির ওপর আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

তবে হান ঝেং তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ করেননি। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ওয়াশিংটন কিউবার ওপর চাপ বাড়াচ্ছে এবং দেশটিতে জ্বালানি সরবরাহ সীমিত করার পদক্ষেপ নিয়েছে।

এছাড়া পশ্চিম এশিয়া প্রসঙ্গে হান বলেন, উপসাগরীয় দেশসহ মধ্যপ্রাচ্যের সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বড় দেশগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে। তাদের উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজের ক্ষেত্রে নেতৃত্ব দেয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের রেশ কাটতে না কাটতেই বেইজিংয়ের পক্ষ থেকে এমন কড়া বার্তা এলো।

জাতিসংঘে এদিন কিউবা প্রসঙ্গে হান ঝেং বলেন, সংশ্লিষ্ট দেশটির উচিত অবিলম্বে কিউবার বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি বন্ধ করা এবং দেশটির ওপর আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার করা।
সম্প্রতি কিউবার বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। দীর্ঘদিনের জ্বালানি সংকট ও পুরোনো অবকাঠামোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অবরোধ দেশটির পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে বলে অভিযোগ হাভানার।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed