জাইমা রহমান জাতিসংঘে নতুন দায়িত্বে ব্যস্ত

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ব্যস্ততম সময় কাটাচ্ছেন নিউইয়র্কে। তার বাবা প্রধানমন্ত্রী তারেক রহমান ও মা জোবায়দা রহমান দেশের উদ্দেশ্যে নিউইয়র্কে ছেড়ে গেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের (ওপিজিএ) ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তাদের তালিকায় তার নাম ও পদবি উল্লেখ করা হয়েছে। খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে রয়েছেন মোট ৪০ জন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি।

জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানকে ‘লিগ্যাল অফিসার—বাংলাদেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের এক্সিকিউটিভ অফিস-এর অধীনে কাজ করবেন। ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, জাইমা রহমান একজন ব্যারিস্টার। তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন ও রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পরে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টারি পেশার যোগ্যতা অর্জন করেন।

বর্তমানে ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সভাপতির কার্যালয়ের কর্মকর্তাদের তালিকাতেই জাইমা রহমানের এই দায়িত্বের তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed