যুক্তরাষ্ট্রে সুপারশপগুলোতে ‘ডিসকাউন্টের’ হিড়িক

যুক্তরাষ্ট্রে আবারও মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতসহ বিভিন্ন কারণে জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়ছে। এতে সাধারণ পরিবারগুলোর দৈনন্দিন খরচ আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের উদ্বেগ কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ডিসকাউন্ট বা মূল্যছাড় দিতে শুরু করেছে দেশটির বড় খুচরা বিক্রেতারা। হ্যালোউইন বা উৎসবের মৌসুম সামনে রেখে বাজারে তৈরি হয়েছে মূল্যছাড় দেয়ার প্রতিযোগিতা।

ডিসকাউন্ট চেইন আলডি গত বুধবার জানায়, কোম্পানিটি আগামী ৩ নভেম্বর পর্যন্ত তাজা খাবারের বিভিন্ন পণ্যে প্রায় ৮ কোটি ৬০ লাখ ডলার সমপরিমাণের মূল্যছাড় দেবে। এছাড়া আলডির দোকানে থাকা মোট পণ্যের এক-তৃতীয়াংশের দামই গত বছরের তুলনায় বর্তমানে অনেক কমানো হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ সুপারশপ চেইন ক্রোগার পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরবরাহকারী কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। প্রতিবেদনে উঠে এসেছে, উচ্চ মূল্যের কারণে বিরোধ তৈরি হওয়ায় ক্রোগার সম্প্রতি কিছু দোকান থেকে আন্তর্জাতিক জনপ্রিয় ব্র্যান্ড রেড বুল ও বোয়ার্স হেডের পণ্য বিক্রি সাময়িকভাবে বন্ধ রেখেছে। বাড়তি দামে পণ্য কিনে গ্রাহকদের ওপর সে বোঝার ভার না চাপাতেই সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানায় ক্রোগার।

যুক্তরাষ্ট্রে অনলাইনেও মুদিপণ্য কেনাকাটায় দাম কমানোর প্রতিযোগিতা দেখা গেছে। নিত্যপণ্য সরবরাহের প্লাটফর্ম ইনস্টাকার্ট গত বৃহস্পতিবার জানায়, যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় গ্রোসারি চেইন ‘নো মার্কআপ’ কর্মসূচিতে যুক্ত হয়েছে। এর অর্থ একজন গ্রাহক দোকানে গিয়ে সরাসরি যে দামে পণ্য কিনতে পারেন, অ্যাপের মাধ্যমে অনলাইনে অর্ডার করলেও তাকে ঠিক একই দামে বা অফারে পণ্য দেয়া হবে। অনলাইন ডেলিভারির নামে আলাদা করে অতিরিক্ত কোনো দাম রাখা হবে না।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed