বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ ইনক-এর উদ্যোগে গত ১০ই মে রবিবার জ্যামাইকার মতিন রেস্টুরেন্টে আয়োজিত আগামী ১২ই জুলাই ২০২৬ ইং পিকনিক উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামীম হোসেন।
সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোঃ হাফিজুর রহমান, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক, উপদেষ্টা সাইদুর খান ডিউক, উপদেষ্টা বিলাল আহামেদ, পরিচালনা কমিটির সদস্য শাহ আলম, সহ-সভাপতি মোঃ হিমেল, কোষাধ্যক্ষ ফয়সাল মনি, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান জুয়েল ও দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ মাসুদুল হক, মাসুদ, আসাদুজ্জামান আজম, মোঃ হাফিজ আহম্মেদ, এস এম কামাল হোসেন।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী পিকনিক সফল করতে একটি উদযাপন কমিটি গঠিত হয়। এতে আহ্বায়ক হিসেবে সাইদুর খান ডিউক, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম ও মোঃ হিমেল, সদস্য সচিব মশিউর রহমান, যুগ্ম সদস্য সচিব মহিবুর রহমান জুয়েল ও মোঃ আব্দুল হালিম প্রধান, সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক, সমন্বয়ক বিলাল আহামেদ, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মাহবুবুর রহমান লিটন দায়িত্ব পান।
সার্বিক সহযোগিতায় পরিচালনা কমিটির সদস্যগণ ও কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মোঃ নাসির উদ্দিন।
সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ই জুলাই পিকনিক সফল করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।





Add comment