বিএসপির বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

বাংলাদেশি-আমেরিকান সোসাইটি অব প্রফেশনালসের (বিএসপি) উদ্যোগে বেলমন্ট লেক স্টেট পার্কের বার্চ প্যাভিলিয়নে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে| এ আয়োজনে ১৫০ জনেরও বেশি বাংলাদেশি-আমেরিকান পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও তাঁদের পরিবার অংশগ্রহণ করেন|

দিনব্যাপী এই আয়োজনে ছিল ক্রিকেট ম্যাচ, শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম, পারিবারিক আনন্দঘন মুহূর্ত এবং পারস্পরিক পরিচয়, মতবিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ| বিভিন্ন প্রজন্ম ও পেশার মানুষের ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণ বিএসপির ঐক্য, সম্প্রীতি ও পেশাগত সহযোগিতার লক্ষ্যকে আরও শক্তিশালী করেছে|

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা ˆসয়দ| এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব মিজানুর চৌধুরী, শাহেরা চৌধুরী, মামুন আলী, শফিক আকবর, ইয়াসির ইয়াজদান, ডা. আব্দুল মোহাইমিন সাইমন, রাহাত আলম, মিজানুর রহমান, দিদার আলম, শাহ জাকেরীন, শায়েক চৌধুরী, আব্দুল মতিন প্রমুখ|

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসপির প্রধান উপদেষ্টা শাহেদ ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ জামান, নিশাদ হক, বিএসপির প্রতিষ্ঠাতা ইমতিয়াজ চৌধুরী, প্রেসিডেন্ট মোস্তাফিজুর চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট তালহা রহমান, পরিচালনা পর্ষদের সদস্য দেলোয়ার হোসাইন, ঈশান ফাইরুজ, মমতা জামান, দীপঙ্কর দাস, আহাদ জামান রনি এবং মো. সোহেল রানা|

বিএসপি ভবিষ্যতেও বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের মধ্যে নেটওয়ার্কিং, নেতৃত্বের বিকাশ, পেশাগত সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা এবং পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় সংগঠনের নেতারা|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed