নিউজার্সির আটলান্টিক সিটির টেক্সাস অ্যাভিনিউ পার্কে গত ১১ জুলাই ফুটবল বিশ্বকাপকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে ‘নর্থ টু শোর ফেস্টিভ্যাল’ এর বিশেষ আয়োজন| আটলান্টিক সিটি মাল্টিকালচারাল সার্ভিসেস, চেলসি ইডিসি এবং ডাকটাউন এসির যৌথ উদ্যোগে বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন উৎসবের আয়োজন করা হয়|
উৎসবে ছিল ফুটবলভিত্তিক নানা আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, লাইভ বিনোদন, ইন্টারঅ্যাকটিভ আর্ট, বিভিন্ন দেশের খাবারের স্টল, স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক কার্যক্রম এবং পুরো পরিবারের জন্য বিনোদনের ব্যবস্থা|
বিশ্বকাপের উচ্ছ্বাসের পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির মানুষকে একত্রিত করে সম্প্রীতি ও ˆবচিতর্্েযর বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা| উৎসবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বেংগল ক্লাবসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে |
সব বয়সী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই বিনামূল্যের অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শনার্থীরা বিশ্বকাপের আনন্দের পাশাপাশি আটলান্টিক সিটির বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের বর্ণিল আবহ উপভোগ করেন|





Add comment