চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলাবাসীদের সামাজিক সংগঠন মিরসরাই এসোসিয়েশনের বার্ষিক বনভোজন চমৎকার আবহাওয়ায় প্রকৃতি ঘেরা নিউইয়র্কের বেথপেজ স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে| গত ২০ জুন দিনব্যাপী এই বনভোজনের শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের দুই শতাধিক প্রবাসী মিরসরাইবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি তাদের মিলনমেলায় পরিণত হয়| পাশাপাশি অতিথি হিসেবে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির্গের যোগদান আয়োজকদের উৎসাহিত করে|
অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল- আড্ডা, শুভেচ্ছা বিনিময়, শিশু-কিশোর-কিশোরীদের ১০০ মিটার দৌড় ও বিস্কুট দৌড় প্রতিযোগিতা, বড়দের দৌড়, বল থ্রো আর মহিলাদের সুই-সুতা ও পিলো থ্রো প্রতিযোগিতা, মধ্যাহ্ন ভোজ, র্যাফল ড্র আর পুরষ্কার বিতরণী|
বনভোজনে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শেখ ফরহাদ সিপিএ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আশরাফ হোসেন, লুৎফুল করীম ও নিখিল বাবু| দুপুরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে এসোসিয়েশনের কর্তাব্যক্তিরা রং বে রংয়ের বেলুন উড়িয়ে বনভোজন অনুষ্ঠানের উদ্বোধন করেন|
মধ্যাহ্ন ভোজর পর অনুষ্ঠিত হয় মহিলাদের আকর্ষনীয় সুই-সুতা ও পিলো থ্রো প্রতিযোগিতা, র্যাফল ড্র আর পুরষ্কার বিতরণী| পিলো থ্রোতে অংশগ্রহণকারী প্রতিযোগিদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার ছাড়াও সবার জন্য ছিলো অংশগ্রহণকারীর পুরষ্কার| খেলাধুলা পরিচালনা করেন সেলিম, নজরুল চৌধুরী ও রেমান| বিকেলের ঝাল-মুড়ি আর চায়ের আড্ডার সাথে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন নাসরিন খন্দকার|
পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন হানিফ চৌধুরী ও কাউসার চৌধুরী| এসোসিয়েশনের সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আর সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন| র্যাফল ড্র’র আকর্ষণীয় ১০টি পুরষ্কারের মধ্যে প্রথম পুরষ্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমানের টিকিট জিতে নেন মোহাম্মদ নূরুদ্দীন (সৌজন্যে: মোহাম্মদ শেখ ফরহাদ সিপিএ), দ্বিতীয় পুরষ্কার ৬৫ ইঞ্চি টিভি জিতে নেন ফখরুদ্দীন ভূইয়া|
মিরসরাই এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠান আয়োজিনে বিশেষ সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শেখ ফরহাদ সিপিএ, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, আরমান চৌধুরী সিপিএ, ডা. এনামুল হক সবুর, ডা. হাসনাত, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ, আবু তাহের ভূইয়া প্রমুখ সহ টিডিএস ইন্স্যুরেন্স|
এবারের বনভোজন সফর করতে গঠিত কমিটির কর্মকর্তারা ছিলেন আহ্বায়ক মেজবা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুলতানা আক্তার লাকি, সদস্য সচিব মাঈন উদ্দিন খন্দকার, যুগ্ম সদস্য সচিব জি এম মোর্শেদ, সহযোগি সদস্য ছিলেন ফখরুদ্দীন ভূইয়া, সাজেদা বেগম সাজু, পূরবী জান্নান, নজরুর ইসলাম, হায়দার টিপু, নুরুছাপা পূর্নিমা, দিদারুল আলম, মোহাম্মদ আলী শাওন, হামিদা প্রীথা, নুর নবী চৌধুরী, উৎপল শর্মা, পল্লব রায় ও সামিউল ইসলাম| সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম ও কাউসার চৌধুরী|





Add comment