মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

যৌন নিপীড়ন ও মানহানি মামলায় ক্ষতিপূরণ বাবদ লেখক ই. জিন ক্যারলকে আদালতের নির্দেশে ৫৬ লাখ ২০ হাজার ডলার ক্ষতিপূরণ পরিশোধ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| মামলার রায় ঘোষণার প্রায় তিন বছর গত ১৪ জুলাই ক্যারলের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন| ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান এক বিবৃতিতে বলেন, জুরির দেওয়া রায় অনুযায়ী তার মক্কেল ক্ষতিপূরণের পুরো অর্থ পেয়েছেন| এই অর্থের মধ্যে আদালত নির্ধারিত ৫০ লাখ ডলার এবং আপিল চলাকালে জমা হওয়া সুদও অন্তর্ভুক্ত রয়েছে|

ট্রাম্প সুপ্রিম কোর্টে আবেদন করে মামলাটি পুনর্বিবেচনার সুযোগ চেয়েছিলেন এবং এই অর্থ পরিশোধ স্থগিত রাখতে চেয়েছিলেন| তবে গত সপ্তাহে মামলার বিচারক তাকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের নির্দেশ দেন| ট্রাম্পের আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি|

বর্তমানে ৮২ বছর বয়সি সাবেক ম্যাগাজিন কলামিস্ট ই. জিন ক্যারল অভিযোগ করেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি নিউইয়র্কের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের একটি পোশাক পরিবর্তন কক্ষে ট্রাম্প তাকে যৌন নিপীড়নের শিকার করেন| পরে ২০২২ সালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট&রুথ সোশ্যালে’ ওই অভিযোগ অ¯^ীকার করে তাকে মানহানি করেন বলেও দাবি করেন তিনি|
২০২৩ সালে নিউইয়র্কের একটি জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে ক্যারলের পক্ষে রায় দিয়ে ট্রাম্পকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়| তবে শুরু থেকেই ট্রাম্প সব অভিযোগ অ¯^ীকার করে আসছেন এবং মামলাটিকে ‘প্রতারণা’ ও ‘উইচ হান্ট’ বলে দাবি করেছেন|

এদিকে ২০২৪ সালে পৃথক আরেকটি মানহানি মামলায়ও ট্রাম্পকে প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়| সেই রায়ের বিরুদ্ধেও তিনি আপিল করেছিলেন, তবে ফেডারেল আপিল আদালত তা খারিজ করে দেয়| মামলাটি নিয়েও ট্রাম্পের আইনি লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed